TRENDING:

West Bengal SIR: সরকারি ঘর, পুরনো নথি সবই আছে! তবু সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই! বাগদায় বিস্ময়কর অভিযোগ

Last Updated:

West Bengal SIR: উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চায় ৪৭ জন বিচারাধীন ভোটারের নাম একসঙ্গে বাদ পড়ায় চাঞ্চল্য। ৭২ বছরের মতুয়া বৃদ্ধ আশুতোষ বিশ্বাস নিজের ভোট কাটা যাওয়ায় ভেঙে পড়েছেন, উঠছে প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: উত্তর ২৪ পরগনা মতুয়া অধুর্ষিত হেলেঞ্চা মন্ডপঘটা ১২৭ নাম্বার পার্টের বিচারাধীন ৪৭ ভোটারের ভোটই বাদ গেল, কান্নায় ভেঙে পড়লো ৭২ বছরের বৃদ্ধ । উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা মতুয়া অধুর্ষিত। বাগদা বিধানসভায় এস আই আরে ১৫৩০৩ জনের ভোট বাদ দিয়েছিল এবং বিচারাধীন ছিল ১৩ হাজারের বেশি। বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মন্ডপঘাটা ১২৭ নাম্বার পার্টের ৪৭ বিচারাধীন ছিল সকলের ভোটই কাটা দিয়েছে।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ মমতার সভা না কি মেলা! লুচি-ফুচকা-আলুর দমে জমজমাট ময়নাগুড়ি, ভিড়ে তিল ধারণের জায়গা নেই

গ্রামের মতুয়া আশুতোষ বিশ্বাসের ছেলের ভোট আগেই ডিলিট হয়ে গিয়েছিল তাঁর ভোট ছিল বিচারাধীন গতকাল তালিকা বেরোতেই দেখেন তারও ভোট ডিলিট হয়ে গিয়েছে। ভোট ডিলিট হয়ে যাওয়াতে কান্নায় ভেঙে পড়েছেন ৭২ বছরের বৃদ্ধ আশুতোষ বিশ্বাস। তিনি জানিয়েছেন তিনি একজন মতুয়া ঠাকুর বাড়িতে তার দলের রেজিস্ট্রেশন রয়েছে এত বছর ধরে ভোট দিয়ে আসছেন ১৯৯৫ সালের প্রমাণপত্র দেখিয়েছেন। সরকারি ঘর পেয়েছেন তারপরেও তার ভোট বিচারাধীন থেকে ডিলিট হয়ে গিয়েছে। কী করবেন ভেবে পাচ্ছে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটারদের মন জিততে প্রার্থীর অভিনব স্টাইল, চা বিক্রেতার ভূমিকায় রায়দিঘির তৃণমূল প্রার্থী
আরও দেখুন

মন্ডবঘাটা গ্রামের এই বাসিন্দা মতুয়া মতি সাধক বাড়িতে ৬ সদস্য ৫ সদস্যের ভোট আগেই ডিলিট হয়ে গিয়েছিল তাঁর ভোট ছিল বিচারাধীন মঙ্গলবার তালিকা বেরোতেই তিনি দেখেন তারও ভোট ডিলিট হয়ে গিয়েছে। এত বছর ধরে ভোট দিয়ে আসছেন বাড়িতে একটা ভোটও নেই কী করবেন চিন্তায় রয়েছেন তিনি ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR: সরকারি ঘর, পুরনো নথি সবই আছে! তবু সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই! বাগদায় বিস্ময়কর অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল