TRENDING:

West Bardhaman News: কুনুর সেতুর ফাটল জটে মুশকিল আসান, দু’পাশ থেকেই মিলবে বাস! শিবপুর ইউনিয়নের বড় সিদ্ধান্ত

Last Updated:

West Bardhaman News: মেরামতের কারণে আগামী ২ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে কুনুর নদীর ওপর নির্মিত স্থায়ী সেতুটি। শিবপুর বাস ইউনিয়নের তরফ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মানুষকে শুধুমাত্র হেঁটে ব্রিজ পার করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: নিরাপত্তাজনিত ও মেরামতের কারণে আগামী ২ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে কুনুর নদীর ওপর নির্মিত স্থায়ী সেতুটি। এই সেতুতে ফাটল দেখা দিয়েছে। সেটি মেরামত করা হবে। আর তার জন্য এদিন ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকবে। যার ফলে দুর্গাপুরের মুচিপাড়া থেকে অজয়-ঘাট হয়ে বীরভূম যাওয়ার রাস্তায় ব্যাহত হবে যান চলাচল।
কুনুর নদীর সেতু বন্ধ থাকলেও দুই পাশ থেকে পাওয়া যাবে বাস (প্রতিকী ছবি)
কুনুর নদীর সেতু বন্ধ থাকলেও দুই পাশ থেকে পাওয়া যাবে বাস (প্রতিকী ছবি)
advertisement

পশ্চিম বর্ধমানের পাশাপাশি বীরভূম, বাঁকুড়া জেলার মানুষজনেরও সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এর মধ্যে শিবপুর বাস ইউনিয়নের তরফ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যার ফলে সাধারণ যাত্রীদের সমস্যা কিছুটা লাঘব হবে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ মুচিপাড়া থেকে অজয়-ঘাটগামী রাস্তায় রয়েছে একাধিক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেডিক্যাল কলেজ। যেখানে নির্ধারিত পরীক্ষার সময়সূচিও রয়েছে। সেই কারণেই নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

advertisement

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ডাম্পারে বাসের সজোরে ধাক্কা, যমের দুয়ার থেকে ফিরলেন যাত্রীরা! আহত ১২

শিবপুর বাস ইউনিয়নের তরফ থেকে জানা গিয়েছে, সাধারণ যাত্রীদের পাশাপাশি পড়ুয়াদের সুবিধার্থে ব্রিজের দুই পাশে বাস চলাচল করবে। শুধুমাত্র ব্রিজের উপর দিয়ে হেঁটে যাতায়াত করতে হবে যাত্রীদের। দুর্গাপুর থেকে কুলডিহাগামী বাসগুলি ব্রিজের এপারে থেমে যাবে। আবার ব্রিজের ওপার থেকে অজয়-ঘাটগামী বাসগুলি চলাচল করবে। ফলে ওই রাস্তায় যাতায়াতকারী মানুষকে শুধুমাত্র হেঁটে ব্রিজ পার করতে হবে।

advertisement

আরও পড়ুন: সবজি নষ্ট হয়ে যাওয়ার দিন এবার অতীত, ভাগ্য খুলে যাবে চাষিদের! জেলার নয়া উদ্যোগে আসবে লক্ষ লক্ষ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

দীর্ঘ সময় এই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা থাকায় ওই পথে যাত্রীদের চিন্তা বেড়েছিল। বীরভূম থেকেও দীর্ঘ পথ ঘুরে পৌঁছতে হত মানুষকে। কিন্তু বাস ইউনিয়নের এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের যোগাযোগ রাখা অনেকটা সহজ হবে। পাশাপাশি পরীক্ষার্থী, পড়ুয়াদের কলেজ পৌঁছতেও খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হবে না। ফলে বাস মালিকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: কুনুর সেতুর ফাটল জটে মুশকিল আসান, দু’পাশ থেকেই মিলবে বাস! শিবপুর ইউনিয়নের বড় সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল