TRENDING:

West Bardhaman News: রূপান্তরকামী সেজে সমাজকে দিয়েছেন বার্তা, অভিনেতা পেলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বড় সম্মান

Last Updated:

West Bardhaman News: অভিনেতা সুমন চৌধুরি নানা সময়ে 'দাদার দিদিগির' শুটের মাধ্যমে রূপান্তরকামীদের হয়ে সওয়াল করেছেন। আর তার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে বড় সম্মান পেয়েছেন তিনি। খুশি শহরবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান: সমাজ এগিয়ে গেলেও এখনও অনেক ক্ষেত্রে বঞ্চিত রূপান্তরকামীরা। সেই লিঙ্গ বৈষম্য দূর করতে মাঠে নেমেছিলেন অভিনেতা সুমন চৌধুরি। রূপান্তরকামীরাও যে সমাজের অঙ্গ, তা বিভিন্ন ফটোশুটের মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। তার জন্য পেলেন বড় পুরস্কারও।
রুপান্তরকামী মা সেজে ফটোশুট অভিনেতার
রুপান্তরকামী মা সেজে ফটোশুট অভিনেতার
advertisement

অভিনেতা সুমন চৌধুরি নানা সময়ে ‘দাদার দিদিগির’ শুটের মাধ্যমে রূপান্তরকামীদের হয়ে সওয়াল করেছেন। সমাজের কাছে রূপান্তরকামীদের হয়ে বার্তা পৌঁছে দিতে বেছে নিয়েছেন জামাইষষ্ঠী বা দুর্গাপুজোর মতো গুরুত্বপূর্ণ সময়। আর তার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বড় সম্মান পেয়েছেন তিনি।

আরও পড়ুন: শেষযাত্রায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা এবার অতীত, চার কোটি টাকায় ভোলবদল হচ্ছে শ্মশানের! গোলাপের চাদরে ঢাকবে এলাকা

advertisement

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে আইবিআর অ্যাচিভার পুরস্কার পেয়েছেন অভিনেতা সুমন চৌধুরি। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় তাঁর হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন। অভিনেতা রূপান্তরকামী নারী সেজে যে সামাজিক বার্তা তুলে ধরেছেন, তার জন্যই মিলেছে এই সম্মান।

আরও পড়ুন: চাষিমঙ্গল বন্ধ, চরম অমঙ্গল কৃষকদের! আলুর বাম্পার ফলনেও লাভের থেকে ক্ষতি বেশি, বন্ধ হিমঘরে বন্দি ভাগ্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বহরমপুরে 'স্কাই ওয়াচিং'এর চমক! টেলিস্কোপে রাতের আকাশের রহস্য উদঘাটন
আরও দেখুন

পুরস্কার পাওয়ার পর অভিনেতা জানিয়েছেন, তিনি ভিষণ খুশি। যদিও তিনি সমাজে লিঙ্গ বৈষম্য দূর করতে এবং রূপান্তকামীদের কথা সমাজের কাছে তুলে ধরতে এই কাজ শুরু করেছেন। কিন্তু পুরস্কার পাওয়ার পরে সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: রূপান্তরকামী সেজে সমাজকে দিয়েছেন বার্তা, অভিনেতা পেলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বড় সম্মান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল