TRENDING:

Bangla News: রং খেলা শেষ হতেই বন্ধুরা মিলে নেমেছিল পুকুরে, সেখানেই ডুবে মৃত্যু তরতাজা দুই বন্ধুর! আমরাই গ্রামে হাহাকার

Last Updated:

Bangla News: রং খেলে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু ২ যুবকের, শোকের ছায়া গ্রামে। দুর্গাপুরের ঘটনায় স্তম্ভিত বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: রং মেখে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু দুই যুবকের। বুধবার দুর্গাপুরের আমরাই গ্রামে ঘটনাটি ঘটে। সাঁতার না জানার কারণে একজন যখন জলে তলিয়ে যেতে থাকে, আরেক বন্ধু তাকে উদ্ধার করতে গেলে সেও তলিয়ে যায়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

রং মেখে স্নানে নামে যুবকরা। মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে থাকে এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল আরও এক যুবক। মর্মান্তিক ঘটনা ঘটল দুর্গাপুর থানার আমরাই এলাকায়। মৃত্যু হল দুজনের। গত দুই যুবকের নাম বিশাল সিং ও দেবদত্ত গোঁসাই। দোল উৎসবে দুই তরতাজা যুবকের মৃত্যুতে শোকের ছায়া গ্রামে। পুলিশ ইতিমধ্যেই দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে। নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে জ্বলছে আগুন, মক্কা-মদিনায় আটকে ছিলেন ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী! কীভাবে ফিরলেন?

স্থানীয় সূত্রে জানা গেছে, হোলির সকাল থেকে রং খেলায় ব্যস্ত ছিল যুবকরা। দুপুরে বেশ কিছু যুবক একসঙ্গে স্নানে নামে। সাঁতার না জানাই তলিয়ে যেতে থাকে দুজন যুবক। অন্যান্য যুবকরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ও ব্যর্থ হয়। পরবর্তীকালে স্থানীয়রা জড়ো হয়ে তাদের খুঁজতে শুরু করে। দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

আরও পড়ুন: রান্না করা নিয়ে শাশুড়ির সঙ্গে দিনের পর দিন অশান্তি, চরম পথ বেছে নিলেন প্রাক্তন ইঞ্জিনিয়ার যুবতী! বেঙ্গালুরুতে মারাত্মক কাণ্ড

হোলিতে রং মাখার পরে পুকুরে স্নান করতে নেমে বিপত্তি। বুধবার দুপুরে দুর্গাপুরের আমরাই গ্রামে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই যুবকের। মৃতদের নাম দেবদত্ত গোঁসাই (১৯) এবং বিশাল সিং (১৮)। তাঁরা দু’জনেই দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ নগরের বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ডুবুরি। তারাই দুই যুবককে উদ্ধার করে স্থানীয় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহরের কোলাহল থেকে অনেক দূরে! লাল মাটির বনপথে ডানা মেলুন সুতানের জঙ্গলবাড়ি ইকো পার্কে
আরও দেখুন

অর্পণ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
Bangla News: রং খেলা শেষ হতেই বন্ধুরা মিলে নেমেছিল পুকুরে, সেখানেই ডুবে মৃত্যু তরতাজা দুই বন্ধুর! আমরাই গ্রামে হাহাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল