TRENDING:

Congress Candidate: কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিতই হয়নি, এরই মধ্যে চোপড়ায় যা করলেন কংগ্রেস কর্মীরা, শুনলে অবাক হয়ে যাবেন!

Last Updated:

Congress Candidate: কংগ্রেস নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি এখনও। কিন্তু চোপড়ার কংগ্রেস কর্মীরা নিজেদের প্রার্থীর নাম নিজেরাই ঘোষণা করে দিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চঞ্চল মোদক, চোপড়া: কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষায় না থেকে এবার নজিরবিহীন পদক্ষেপ নিল উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রের ব্লক নেতৃত্ব। দিল্লির সবুজ সঙ্কেতের তোয়াক্কা না করেই ঘোষণা করা হল দলের প্রার্থীর নাম। সোমবার বিকেলে চোপড়া সদর ব্লক কংগ্রেস কার্যালয় দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে গমগম করছিল। সেখানেই ঘটা করে ঘোষণা করা হয়, এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জাকির আবেদিন।
কংগ্রেস কর্মীরা কী করলেন?
কংগ্রেস কর্মীরা কী করলেন?
advertisement

যিনি দিনকয়েক আগেই তৃণমূল ছেড়ে ‘হাত’ ধরেছেন। ব্লক সভাপতি মহম্মদ মসিরুদ্দিনের দাবি, কর্মীরা প্রবল চাপে ছিলেন। তৃণমূল-বিজেপি প্রচারে নেমে পড়লেও প্রার্থীর নাম না জানানোয় কর্মীরা ঘরবন্দি হয়ে পড়ছিলেন। তাই জেলা নেতৃত্বকে জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘ভাঙা ঘরেই সুখে আছি’, ফুটো ছাদ, ভাঙা দরজা, এই ঘর থেকেই ভোটের লড়াই বিজেপি প্রার্থীর!

advertisement

তাঁর বক্তব্য, ”আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। একজনের নামই পাঠানো হয়েছিল। প্রার্থী ঘোষণায় দেরি হওয়ায় ব্লক কমিটির বৈঠকেই আমরা জাকির সাহেবের নাম চূড়ান্ত করেছি।” প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর জাকির আবেদিন জানান, ”ব্লক কমিটির সিদ্ধান্ত শিরোধার্য। জয় আমাদেরই হবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
এবার রামনবমীতে চর্চায় ৬০ ফুট উচ্চতার রাম টাওয়ার, সকাল-সন্ধ্যে গীতাপাঠ, রামভজন!
আরও দেখুন

এদিকে, SIR সাপ্লিমেন্টারি তালিকায় ঘাটালের এক গ্রামের প্রায় ৫০০ ভোটারের নাম বাদ। ঘটনায় শুরু চরম রাজনৈতিক তরজা। তবে ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেয়নি এলাকার BLO-রা। এসআইআর-এর শুনানিতে ডাক পড়েছিল গ্রামের একটা বড় অংশের, জানা যায় নথিপত্র দেখানোর পরে বিচারধীন ছিল তারা। এলাকার তিনটি বুথ মিলিয়ে প্রায় ৫০০-এর কাছাকাছি নাম বাদ পড়েছে। তার মধ্যে মহিলার ভাগটাই বেশি বলে জানা যাচ্ছে। ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মূলগ্রামে ১৯১ নম্বর বুথে ৯০০ ভোটারের মধ্যে বিচারাধীন ছিল ৩৫০ জন। বর্তমানে ২২৮ জনের নাম বাদ গিয়েছে। ১৯২ নম্বর বুথে ৭৫০ জনের মধ্যে ১৫০ জন বিচারাধীন ছিল বাদ ৬৪ জন। ১৯৩ নম্বর বুথে এক হাজার ভোটারের মধ্যে বিচারাধীন ছিল ২৫০ জন নাম বাদ গিয়েছে ১৯৯ জনের। সব মিলিয়ে ৪৯১ জনের নাম বাদ গিয়েছে। ঘটনা ইতিমধ্যে ঘাটালের শুরু হয়েছে সমস্ত রাজনৈতিক দলের তরজা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর দিনাজপুর/
Congress Candidate: কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিতই হয়নি, এরই মধ্যে চোপড়ায় যা করলেন কংগ্রেস কর্মীরা, শুনলে অবাক হয়ে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল