পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ওই এলাকায় দেওয়াল লিখন করছিল আইএসএফ। অভিযোগ, সেই সময় তৃণমূল তাদের দেওয়াল লিখতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি মারামারি বেঁধে যায়। অভিযোগ, তৃণমূল সেই সময় আইএসএফের লোকজনকে মারধর করে সেখান থেকে সরিয়ে দেয়।
আরও পড়ুন: অসমে ‘একলা চলো নীতি’, ১৭’র পর আরও ৭, অসম ভোটে দ্বিতীয় দফার প্রার্থী দিল তৃণমূল
advertisement
এই খবর পেয়ে আইএসএফ কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয়। উভয়পক্ষই মারমুখী করে হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে উভয়পক্ষকে এলাকা থেকে হটিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকায় রুটমার্চ করে।
আইএসএফ দাবি করে তাঁদের দেওয়াল লিখতে বাধা দেয় তৃণমূল এবং তাঁদের কর্মীদের মারধর করে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাঁদেরও একাধিক কর্মী আহত হয়েছে বলে দাবি।
কল্যাণ মণ্ডল
