TRENDING:

Nadia News: মায়ের চোখ দান করে চোখ চুরির অভিযোগে গ্রেফতার শিক্ষক ছেলে! কী ঘটল কৃষ্ণনগরে?

Last Updated:

শিক্ষকতার পাশাপাশি এলাকায় সমাজ এবং পরিবেশকর্মী হিসেবেও পরিচিত রয়েছে আমির চাঁদ শেখের৷

advertisement
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: চক্ষুদান করে বিপাকে শিক্ষক, কর্নিয়া বিক্রির অভিযোগে সমাজকর্মী ছেলের বিরুদ্ধে। রবিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবেয়া বিবির। মৃত্যুর পরেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চিকিৎসক-সহ বাড়িতে উপস্থিত হয়ে মৃতার কর্নিয়া নিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
অভিযুক্ত শিক্ষক
অভিযুক্ত শিক্ষক
advertisement

ঘটনাকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার কোতোয়ালি থানা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতার ছেলের নাম আমির চাঁদ, পেশায় শিক্ষক। এমন কি, সমাজকর্মী হিসেবেও এলাকায় পরিচিত রয়েছে তাঁর। মৃতার ছেলের দাবি, “মেডিক্যাল কলেজের সমস্ত নথি রয়েছে। এরপরেও আমাকে ফাঁসানো হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবেয়া বিবির। মৃত্যুর পরেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা চিকিৎসক-সহ বাড়িতে উপস্থিত হয়ে মৃতের কর্নিয়া নিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।

advertisement

স্থানীয়দের অভিযোগ, মৃতদেহের কর্নিয়া বিক্রি করা হয়েছে। যদিও পরিবারের দাবি, ওই বৃদ্ধা মৃত্যুর আগেই কর্নিয়া দান করে গিয়েছিলেন। সেই মতো স্বেচ্ছাসেবী সংগঠন তা নিয়ে গিয়েছে। যদিও সেই সংক্রান্ত কোনও নথি নাকি ওই পরিবার দেখাতে পারিনি বলে পালটা অভিযোগ। যা নিয়ে স্থানীয় মানুষজন আমির চাঁদ এবং তাঁর পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ। বাড়িতে ঢুকে বিক্ষোভ দেখানো হয় বলে দাবি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সেচ পদ্ধতিতে বদল, হাওড়ার যুবকের যুগান্তকারী আবিষ্কারে লাভের অঙ্ক বাড়ছে চাষিদের
আরও দেখুন

এমন কি, এই বিষয়ে অর্থাৎ ওই পরিবারের বিরুদ্ধে কর্নিয়া চুরির অভিযোগে কোতোয়ালি থানাতেও অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ওই বৃদ্ধার ছেলে, দুই কন্যা ও এক পুত্রবধূকে গ্রেফতার করে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ধৃত আমির চাঁদ বলেন, ”চক্ষুদানের সমস্ত নথি রয়েছে। এরপরেও ফাঁসানো হচ্ছে।” এ বিষয়ে সরব হয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মীরাও। পুরো ঘটনাটি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: মায়ের চোখ দান করে চোখ চুরির অভিযোগে গ্রেফতার শিক্ষক ছেলে! কী ঘটল কৃষ্ণনগরে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল