TRENDING:

Supreme Court on SIR: ‘নাম উঠলেই ভোট দিতে পারবেন এমন নয়,’ ফর্ম ৬ নিয়ে ব্যাখ্যা সুপ্রিম কোর্টের

Last Updated:

Supreme Court on SIR: কল্যাণ প্রশ্ন তুলছেন যে, একজন মানুষ কীভাবে একসঙ্গে ৩০ হাজার ফর্ম-৬ (নতুন ভোটার হিসেবে নাম তোলার আবেদন) জমা দিতে পারেন—এটা সন্দেহজনক কি না। এর উত্তরে প্রধান বিচারপতি বলেছেন, এ ধরনের অভিযোগ নতুন নয়। প্রায় প্রতিবারই এমন অভিযোগ ওঠে। তাই শুধু সাধারণ অভিযোগ না তুলে, যদি কারও নির্দিষ্ট আপত্তি থাকে, তাহলে তা স্পষ্টভাবে জানাতে হবে—অর্থাৎ প্রমাণসহ নির্দিষ্ট কেস দেখাতে হবে। এরপর বিচারপতি বাগচি বিষয়টা আইনি দিক থেকে পরিষ্কার করছেন। তিনি বলেছেন, ভোটের আগে একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত ভোটার তালিকা ঠিক করা হয় এবং সেই তালিকা অনুযায়ীই ভোট হয়। ওই নির্দিষ্ট তারিখের পরে কেউ ফর্ম-৬ দিয়ে নাম তুললেও, সে সঙ্গে সঙ্গে ভোট দিতে পারবে না। অর্থাৎ, নাম উঠলেই যে ভোট দেওয়ার অধিকার মিলবে—তা নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ফর্ম ৬ নিয়ে গত সোমবার থেকেই তপ্ত রাজ্য রাজনীতি৷ কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, আমরা বিভিন্ন জেলা থেকে নির্ভরযোগ্য প্রতিবেদন পাচ্ছি যে, বিপুল সংখ্যক ‘ফর্ম ৬’ (নতুন ভোটারদের আবেদনপত্র) অত্যন্ত সন্দেহজনকভাবে জমা দেওয়া হচ্ছে। এগুলি নিছকই সাধারণ বা রুটিনমাফিক সংযোজন নয়। গুরুতর উদ্বেগের বিষয় হল, এই তালিকাভুক্তির অনেকের সঙ্গেই এমন সব ব্যক্তির যোগসূত্র থাকতে পারে, যাদের বাংলার সঙ্গে বাস্তবে কোনও সম্পর্কই নেই—এমন মানুষ যারা এখানে বসবাস করেন না, এখানে কাজ করেন না এবং এই রাজ্যের কোনও স্বার্থের সঙ্গেই যাদের কোনও সংশ্লিষ্টতা নেই।’’
সুপ্রিম কোর্টে শুনানি মামলা
সুপ্রিম কোর্টে শুনানি মামলা
advertisement

গোদা বাংলায় ভিনরাজ্য থেকে ভোটার তালিকায় নাম ‘ঢোকানোর’ অভিযোগ এনেছেন অভিষেক৷ বুধবার এসআইআর মামলার শুনানি চলাকালীনও প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের সামনে ফর্ম ৬ বিষয়ে উদ্বেগপ্রকাশ করেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন :‘এই নির্বাচনে ভোট দিতে না-পারলেও, এই নয় যে তাঁর ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া হবে,’ SIR মামলায় আশ্বাস সুপ্রিম কোর্টের

advertisement

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “চূড়ান্ত ভোটার তালিকা বার হয়েছে। বিবেচনাধীনদের নামের নিষ্পত্তি করার কাজ চলছে। এই অবস্থায় বান্ডিল বান্ডিল ফর্ম ৬ জমা পড়ছে। কোনও রাজনৈতিক দলকে দোষারোপ করছি না। কিন্তু এখন কেন? আমাদের কাছে ভিডিও আছে দিস্তা দিস্তা ফর্ম ৬ জমা পড়ে রয়েছে সিইও অফিসে। আমাদের কাছে ভিডিও আছে৷” এ নিয়ে অভিযোগ জানাতেই প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘অনুমানের ভিত্তিতে বলবেন না৷’’

advertisement

কল্যাণ জানান, ‘‘একজন ব‍্যক্তি ৩০ হাজার ফর্ম-৬ জমা করছেন? ’’ উত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘‘প্রায় প্রতি বারই এই অভিযোগ ওঠে, এটা নতুন কিছু নয়। নির্দিষ্ট করে আপনি আপত্তি তুলতে পারেন।” বিচারপতি বাগচি বলেন, “বিজ্ঞপ্তির পরে একটি নির্দিষ্ট দিন পর্যন্ত ভোটার তালিকা নিয়ে ভোট হয়। তার পরে কারও নাম ফর্ম ৬ দিয়ে উঠল মানেই তিনি ভোট দিতে পারবেন এমন নয়।” প্রধান বিচারপতি জানান, ‘‘এরকম হতে পারে। আপনাদের আপত্তি থাকলে সেটা জানান সেখানে৷’’

advertisement

আরও পড়ুন: ৬ এপ্রিলের মধ্যেই প্রথম দফার সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি? বুধবার সুপ্রিম কোর্টের SIR শুনানিতে কী জানা গেল, জানুন বিস্তারিত

কমিশনের তরফে বলা হয়, ‘‘আইনে বলা আছে দেখুন ফর্ম ৬ জমা দেওয়া একটি চলমান পদ্ধতি। যে কেউ দিতে পারেন। কমিশন সব যাচাই করে সিদ্ধান্ত নেয়।’’ কমিশনের আইনজীবী আদালতকে জানান, ‘‘আইনের অনুচ্ছেদ ২৩ অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে। আজ কেউ যদি ১৮ বছরে পা দেন, তাঁরও (ভোটার তালিকায় নাম তোলার) অধিকার আছে। কারও আইনগত অধিকার থাকলে, তা কেউ বাধা দিতে পারে না।’’ কমিশন জানিয়েছে, কারও এই ফর্ম-৬ এর বিরুদ্ধে অবজেকশন থাকলে সেটা জানাতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

সব শুনে বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, ‘‘কেউ যদি এখন তালিকায় থাকেন, কিন্তু পরে বাদ পড়েন, সে ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাই মনে রাখতে হবে—কেউ যদি এই নির্বাচনে ভোট দিতে না-পারেন, তার মানে এই নয় যে, তাঁর ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া হবে।’’

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Supreme Court on SIR: ‘নাম উঠলেই ভোট দিতে পারবেন এমন নয়,’ ফর্ম ৬ নিয়ে ব্যাখ্যা সুপ্রিম কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল