স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়গাছিয়া প্রিয়নাথ পাঠশালার পরীক্ষাকেন্দ্র পরীক্ষাসেন্টার হাঁটাল বিশালাক্ষী হাই স্কুলে। পরীক্ষা কেন্দ্রে থেকে কয়েক কিমি দূরত্বে বাড়ি। পরীক্ষা দিয়ে সন্তোষপুরের ৬ জন ছাত্র দু’টি মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিল। বড়গাছিয়া লক ফ্যাক্টরি ও সাদৎপুরের মধ্যবর্তী রাস্তায় পৌঁছলে হঠাৎ সামনের বাইকটি হারায়। পিছনে থাকা বাইকটিও নিয়ন্ত্রণ হারায়, একটি বাইক সোজা রাস্তার ধারে থাকা গাছে ধাক্কা মারে।
advertisement
নতুন দল ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণে হিমশিম খাবে! রাজ্যের বাজেটকে কটাক্ষ অশোক লাহিড়ির
নতুন দল ক্ষমতায় এলে এই প্রতিশ্রুতি পূরণে হিমশিম খাবে! রাজ্যের বাজেটকে কটাক্ষ অশোক লাহিড়ির
দুর্ঘটনায় দুই বাইকে থাকা মোট ৬ জন ছাত্রই আহত হয়। ঘটনা ঘটতেই স্থানীয় মানুষ ও পথচলতিরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতের চিকিৎসা করা হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তৌহিদ মিদ্দা নামের এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বলে জানা গেছে।
বেপরোয়া বাইক চালানোর জেরে দুর্ঘটনা বলেই অনুমান। চালক ও আরোহীদের মাথায় হেলমেট না থাকায় আরও বেশি সমস্যা।
