TRENDING:

১৬ বছর বয়সী কন্যাকে অশ্লীল ভিডিও দেখিয়ে যৌ*ন নির্যাতন, সরসুনায় গ্রেফতার অভিযুক্ত

Last Updated:

ধৃতকে রবিবার আদালতে পেশ করা হবে। পকসো আইনের ৬, ১০ ও ১২ ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সরসুনা: সরসুনা এলাকায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। গতকাল রাতে সরসুনা থানায় অভিযোগ করা হয় ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত সাত দিন ধরে ওই ব্যক্তি অভিযোগকারীর প্রায় ১৬ বছর বয়সী কন্যাকে অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন নির্যাতন করে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে রবিবার আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে পকসো আইনের ৬, ১০ ও ১২ ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সরসুনা থানার পুলিশ।
সরসুনায় গ্রেফতার অভিযুক্ত
সরসুনায় গ্রেফতার অভিযুক্ত
advertisement

একই দিনে, রবিবার প্রথম শ্রেণির ছাত্রীকে বাতাসা খাওয়ার লোভ দেখিয়ে যৌন নির্যাতন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ রবিবার বারুইপুর মহাকুমা আদালতে পেশ করা হবে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

নির্যাতিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে বাতাসা খাওয়ার লোভ দেখানো হয়। তারপরেই তাকে যৌন নির্যাতন করা হয় দোকানের ভিতরে নিয়ে গিয়ে। শিশুটির মা খোঁজ শুরু  করে। কোনও এক দোকানের পাশে মেয়ের জুতো পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। দোকানের ভিতরে ঢুকে দেখেন তাঁর মেয়েকে হেনস্থা করা হচ্ছে। চিৎকার শুনে দৌড়ে আসে প্রতিবেশীরা। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। আদালতে গোপন জবানবন্দীর আবেদন জানিয়েছে পুলিশ। তদন্ত চলছে বলে বারুইপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। সরসুনার ঘটনায় পকসো আইনের ৬, ১০ ও ১২ ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সরসুনা থানার পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
১৬ বছর বয়সী কন্যাকে অশ্লীল ভিডিও দেখিয়ে যৌ*ন নির্যাতন, সরসুনায় গ্রেফতার অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল