TRENDING:

'মেলালেন তিনি মেলালেন...' লন্ডনের রয়্যাল ফ্যামিলির কনের সঙ্গেই চার হাত এক বাঙালি পাত্রের, মালা বদল থেকে সিঁদুর দান... চোখজুড়নো ছবি

Last Updated:

কোট-প্যান্টের পাশাপাশি বাঙালি সাজে বিদেশি অতিথিদের উপস্থিতি এই বিয়ের অনুষ্ঠানে যেন আলাদা মাত্রা যোগ করে। তখন যেন লন্ডন আর বাংলা মিলেমিশে একাকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: লন্ডনের রয়্যাল পরিবারের কনের সঙ্গেই এভাবে হিন্দু রীতি রেওয়াজ মেনে চার হাত এক হল হাবরার বাঙালি পাত্র আকাশ ঘোষের। সম্পূর্ণ বাঙালি রীতি মেনে কন্যা সম্প্রদান থেকে সিঁদুরদান, মালাবদল, শুভদৃষ্টি ও সাত পাকে বাঁধা সব আচার অনুষ্ঠানই সম্পন্ন হয় হিন্দু শাস্ত্র মতে সংস্কৃত মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে।
advertisement

জানা গিয়েছে, উত্তর হাবরার বাদামতলা এলাকার বাসিন্দা আশিসকুমার ঘোষের ছেলে আকাশ ঘোষ পড়াশোনার সূত্রে কয়েক বছর আগে লন্ডনে পাড়ি দেন। সেখানেই লন্ডনের এক রয়্যাল পরিবারের কন্যা নেটেলিয়ার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে পরিণত হয়। প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনেই। পরিবার সূত্রে খবর, বিদেশি তরুণী নিজেই বাঙালি রীতি মেনে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। হবু বউয়ের সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই হাবরায় আয়োজিত হয় সম্পূর্ণ বাঙালি মতে বিবাহ অনুষ্ঠান। বিয়ের পর কনে নেটেলিয়া নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘নেটেলিয়া ঘোষ’। বিয়ের আসরে উপস্থিত ছিলেন লন্ডন থেকে আগত প্রায় ২৫ জন বিদেশি নাগরিক। তাঁদের অনেককেই দেখা যায় শাড়ি পরে অনুষ্ঠানে অংশ নিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

বিয়ের মেনুতেও ছিল বাঙালিয়ানা। মাছ, মাংস, বিভিন্ন বাঙালি পদ থেকে শুরু করে রসগোল্লা কী নেই! পাশাপাশি অতিথিদের জন্য রাখা হয়েছিল বিদেশি মেনুর মকটেলও। সকাল থেকেই উপোস থেকে হিন্দু রীতি মেনে বিয়ের সব আচার পালন করেন কনে নেটেলিয়া। আকাশের কাকা সুরজিৎ ঘোষ জানান, ‘এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। লন্ডনের রয়্যাল পরিবারের কনের সঙ্গে আমাদের পরিবারের ছেলের বিয়ে গোটা হাবরাবাসীর কাছে অভিনব হয়ে উঠেছে।’ আকাশের কাকিমা সুতপা চন্দ্র ঘোষ বলেন, ‘এলাকায় এভাবে বাঙালি রীতি মেনে বিদেশি কনের বিয়ে এই প্রথম। সকলেই উৎসাহ নিয়ে দেখতে আসছেন।’ নববধূ নেটেলিয়া বলেন, ‘কোভিড পরিস্থিতির সময় তাঁদের আলাপ। পরে সম্পর্ক গভীর হয়। বাঙালি হিন্দু রীতি-রেওয়াজ সম্পর্কে জেনে তিনি বিশেষভাবে আকৃষ্ট হন এবং সেই মতে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। বর স্বয়ং বেশ খুশি।’ বলেন, ‘বিদেশি রীতিতে আমরা এক হলেও, বাঙালি ঐতিহ্য আমাদের দু’জনের কাছেই বিশেষ গুরুত্ব পেয়েছে। বিয়েকে ঘিরে সকাল থেকেই উৎসবের চেহারা নেয় গোটা এলাকা।’ স্থানীয় বাসিন্দাদের ভিড়, ছবি তোলার হিড়িক, সব মিলিয়ে চর্চার কেন্দ্রবিন্দু এখন এই আন্তর্জাতিক বিয়ে। বাঙালি সংস্কৃতি ও আচারকে সঙ্গে নিয়েই দুই পরিবারের মিলন যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'মেলালেন তিনি মেলালেন...' লন্ডনের রয়্যাল ফ্যামিলির কনের সঙ্গেই চার হাত এক বাঙালি পাত্রের, মালা বদল থেকে সিঁদুর দান... চোখজুড়নো ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল