TRENDING:

Sundarbans: : সুন্দরবনে বিরল দৃশ্য...! রয়্যাল বেঙ্গল টাইগার ও ডলফিনের জোড়া দর্শন, খুশিতে আত্মহারা পর্যটকরা

Last Updated:

Sundarbans: প্রকৃতি যেন নিজেই দরজা খুলে দিল একদল পর্যটকের সামনে। একই দিনে সুন্দরবনের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার এবং মাতলা নদীতে গাঙ্গেয় ডলফিন দুটি দুর্লভ প্রাণীর দেখা পেয়ে রোমাঞ্চিত হয়ে পড়েন ১৯ জনের একটি পর্যটক দল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা,সুন্দরবন, সুমন সাহা: প্রকৃতি যেন নিজেই দরজা খুলে দিল একদল পর্যটকের সামনে। একই দিনে সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার এবং মাতলা নদীতে গাঙ্গেয় ডলফিন দুটি দুর্লভ প্রাণীর দেখা পেয়ে রোমাঞ্চিত হয়ে পড়েন ১৯ জনের একটি পর্যটক দল। এমন অভিজ্ঞতা সচরাচর মেলে না বলেই জানাচ্ছেন স্থানীয় গাইডরাও।
advertisement

জানা গেছে, গত শনিবার বারুইপুর থেকে একটি পর্যটক দল সুন্দরবন ভ্রমণে আসে। নির্ধারিত রুটে নৌবিহারের সময় বেনিফেলি জঙ্গলের কাছে হঠাৎই জঙ্গলের ধারে নড়াচড়া চোখে পড়ে। কিছুক্ষণ পর স্পষ্ট দেখা যায়—একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গল থেকে বেরিয়ে নদীর চরের দিকে হেঁটে বেড়াচ্ছে। পর্যটকেরা নিঃশব্দে সেই মুহূর্ত উপভোগ করেন। অনেকে দূর থেকেই ক্যামেরায় বন্দি করেন জঙ্গলের রাজাকে স্বাভাবিক ভঙ্গিতে চলাফেরা করতে।

advertisement

আরও পড়ুন-জিয়াগঞ্জ থেকে বেরতেই আসল রূপ দেখালেন আমির, অরিজিতকে যা বললেন…, ফাঁস হতেই তোলপাড়

গাইডদের নির্দেশে নৌকায় উপস্থিত সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখেন, যাতে প্রাণীটির স্বাভাবিক আচরণে কোনও বিঘ্ন না ঘটে। বাঘটি কিছুক্ষণ নদীর ধারে ঘোরাঘুরি করে আবার জঙ্গলের ভেতরে মিলিয়ে যায়। এই দৃশ্য দেখেই পর্যটকদের উচ্ছ্বাস চরমে ওঠে।

advertisement

View More

আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে….! কেতুর গোচরে কাঁপবে দুনিয়া, ৩ রাশির জীবন সঙ্কটে, আর্থিক ক্ষতি কাঙাল করে ছাড়বে

তবে বিস্ময় এখানেই শেষ নয়। কিছুটা পথ এগোতেই মাতলা নদীর জলে ভেসে উঠতে দেখা যায় গাঙ্গেয় ডলফিন। একাধিকবার জলের ওপর উঠে আবার ডুব দেওয়ার সেই বিরল দৃশ্যও ক্যামেরাবন্দি করেন পর্যটকেরা। সুন্দরবনে ডলফিন দেখা গেলেও একই সফরে বাঘ ও ডলফিন এই জোড়া দর্শন সত্যিই বিরল বলেই মনে করছেন অভিজ্ঞরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

পর্যটকদের কথায়, ‘সুন্দরবনে এসে এমন অভিজ্ঞতা পাব ভাবতেই পারিনি। জীবনের সেরা মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে এই দিন।’ বনাঞ্চলের গাইডদের মতে, প্রকৃতির নিজস্ব নিয়মেই এমন সৌভাগ্য ধরা দেয়, আর ধৈর্য ও ভাগ্য সহায় হলেই তার সাক্ষী হওয়া যায়। এই ঘটনা আবারও প্রমাণ করল, সুন্দরবন শুধু একটি ভ্রমণস্থল নয় এ এক জীবন্ত, শ্বাস-প্রশ্বাস নেওয়া বিস্ময়!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarbans: : সুন্দরবনে বিরল দৃশ্য...! রয়্যাল বেঙ্গল টাইগার ও ডলফিনের জোড়া দর্শন, খুশিতে আত্মহারা পর্যটকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল