TRENDING:

RG Kar Medical College Case: আরজি কর দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার তছরূপ! সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ ইডি-র

Last Updated:

অভিযোগ, ব্যক্তিগত চিকিৎসা থেকে স্বল্প আয় দেখালেও সন্দীপ ঘোষের অ্যাকাউন্টে বিপুল নগদ জমা পড়ে, যা অবৈধ লেনদেনের অংশ বলে সন্দেহ। এর আগে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে ইডি। পাশাপাশি, সন্দীপ ঘোষের প্রায় ৫২.৩৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে ৬.৮৯ কোটি টাকার চুক্তিতে অনিয়মের অভিযোগ৷ মানি লন্ডারিং মামলায় আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রসিকিউশন কমপ্লেন দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পিএমএলএ আদালতে দাখিল হওয়া অভিযোগে দাবি, সরকারি পদমর্যাদার অপব্যবহার করে সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ ও সুমন হাজরার নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে প্রায় ৬.৮৯ কোটি টাকার চুক্তি পাইয়ে দেন।
News18
News18
advertisement

ইডির তদন্তে উঠে এসেছে, হাসপাতালের তহবিল থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে যাওয়া অর্থ বিভিন্ন স্তরে ঘুরিয়ে নগদে তোলা হয়। এই অর্থ সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয় এবং পরে উপহারের আড়ালে পরিবারের সদস্যদের কাছে ট্রান্সফার করা হয়, যাতে সেটিকে বৈধ অর্থ হিসেবে দেখানো যায়।

আরও পড়ুন :আরজি কর দুর্নীতি কাণ্ডে ধরা দিলেন আখতার আলি! হাসপাতাল থেকে ছুটি পেয়েই সোজা আদালতে

advertisement

অভিযোগ, ব্যক্তিগত চিকিৎসা থেকে স্বল্প আয় দেখালেও সন্দীপ ঘোষের অ্যাকাউন্টে বিপুল নগদ জমা পড়ে, যা অবৈধ লেনদেনের অংশ বলে সন্দেহ। এর আগে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে ইডি। পাশাপাশি, সন্দীপ ঘোষের প্রায় ৫২.৩৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে।

আরও পড়ুন :পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! শুভেচ্ছা জানাতে অভিনেতার বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার

advertisement

অন্যদিকে, আরজি কর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত আখতার আলি শনিবার আত্মসমর্পণ করতে আলিপুর আদালতে হাজির হন। আদালতে আখতার আলির দাবি, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। উল্লেখ্য, এর আগে অসুস্থতার অজুহাতে একাধিকবার আদালতে হাজিরা এড়িয়েছিলেন তিনি। গতকালই আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিবিআই আদালত। আজ, শনিবার সরাসরি হাসপাতাল থেকে ছুটি পেয়েই এলেন আলিপুর বিশেষ সিবিআই আদালতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মথুরাপুরে শুরু ঐতিহ্যবাহী অন্ধমুনির পুজো, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়
আরও দেখুন

যদিও শনিবার আদালতে আত্নসমর্পণ করতে পারেননি আখতার আলি৷ তাঁর আইনজীবী এদিন আদালতে না থাকায় বিচারকের কাছে আবেদন করতে পারেনি আখতার৷ পরে কোর্ট চত্বর থেকে বেরিয়ে যান৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
RG Kar Medical College Case: আরজি কর দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার তছরূপ! সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ ইডি-র
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল