TRENDING:

ফেসবুকে প্রেমের ফাঁদ... বুঝিয়ে-ফুঁসলিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, হাতেনাতে গ্রেফতার

Last Updated:

নিজের বৃহন্নলা প্রেমিকাকে বুঝিয়ে ফুঁসলিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ। তুমুল চাঞ্চল্য এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: প্রেমের ফাঁদে প্রতারণা, লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ এক বৃহন্নলার। ঘটনার জেরে গ্রেফতার রজত দাস নামে এক ব্যক্তি।
News18
News18
advertisement

অভিযোগ, ফেসবুকে পরিচয় হয়েছিল তাঁদের দুজনের। সেই থেকেই বন্ধুত্ব গাঢঞ হয় রামপুরহাটের এক বৃহন্নলা ও দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুরের বাসিন্দা রজত দাসের। ২০১৭ সাল থেকে বন্ধুত্ব ঘনিষ্ঠ হতে থাকে।এমনকি বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়। ব্যবসা করার নামে প্রিয়াঙ্কা ঘোষের থেকে রজত দাস নামে ওই ব্যক্তি টাকা ধর নিতে থাকে। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর রজত দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা থানার পুলিশ।

advertisement

একই দিনে সামনে এসেছে আরও একটি প্রতারণার ঘটনা।  সীমান্তে চোরা পথে বাংলাদেশ যেতে গিয়ে আটক হলেন মহিলা। জানা গিয়েছে, বাগদার রণঘাট সীমান্ত দিয়ে চোরাপথে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে তিন মহিলাকে আটক করে বিএসএফ। পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাগদার রণঘাট সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশ যাবার পথে ৫৯ নম্বর ব্যাটালিয়নের বিএসএফর জওয়ানরা তিন বাংলাদেশি মহিলাকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাবার জন্য সীমান্ত এলাকায় এসেছিল। তখনই তৎপরতার সঙ্গে ওই তিন মহিলাকে আটক করে বিএসএফ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

পরে বিএসএফের তরফ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত মহিলাদের। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া মহিলাদের নাম সবিতা শেখ (৩৮ বছর), রিনা আক্তার (৪০ বছর) এবং মনীষা আক্তার (২২ বছর)। জানা গিয়েছে, ধৃতরা সকলেই বাংলাদেশের বাসিন্দা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ফেসবুকে প্রেমের ফাঁদ... বুঝিয়ে-ফুঁসলিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, হাতেনাতে গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল