TRENDING:

Small Scale Savings: প্রত্যন্ত গ্রামে আজও কাজ করে চলেন ‘পোস্টমাস্টার’...ক্ষুদ্র সঞ্চয়ে অনন্য নজির গড়ল এই ডাকঘর!

Last Updated:

Small Scale Savings: এই সাফল্য শুধু আদ্রা মুখ্য ডাকঘরের নয়, বরং গ্রামীণ অর্থনীতিতে ভারতীয় ডাক বিভাগের পুনরুত্থানের এক শক্তিশালী দৃষ্টান্ত বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। কৃতিত্বের ভাগীদার পোস্টমাস্টার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: বর্তমান সময়ে আর্থিক প্রতারণা যখন সমাজের প্রতিটি স্তরে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষজনদের কাছে নতুন করে আস্থার প্রতীক হয়ে উঠছে ভারতীয় ডাক বিভাগ। সেই বিশ্বাসেরই উজ্জ্বল উদাহরণ তৈরি করল পুরুলিয়া জেলার আদ্রা মুখ্য ডাকঘর। মাত্র ২৫ দিনের মধ্যেই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ৪,০০০-এরও বেশি নতুন সঞ্চয় অ্যাকাউন্ট খুলে এক অনন্য নজির সৃষ্টি করেছে আদ্রা মুখ্য ডাকঘর। এই অসাধারণ সাফল্যের মাধ্যমে পুরুলিয়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ওই ডাকঘর, যা নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য কৃতিত্ব।
advertisement

একসময় যখন ভারতীয় ডাক বিভাগের পরিষেবা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, সেই সময় বহু মানুষ বেসরকারি আর্থিক সংস্থার ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ডাক বিভাগের আধুনিকীকরণ, স্বচ্ছ পরিষেবা ও নিরাপদ সঞ্চয় ব্যবস্থার ফলে ফের গ্রামীণ মানুষের আস্থা ফিরে এসেছে ডাকঘরের উপর। এই সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আদ্রা মুখ্য ডাকঘরের পোস্টমাস্টার শুক্লা ধর। তাঁর নেতৃত্ব, পরিকল্পনা ও কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে। সেই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ডাক বিভাগ বিশেষভাবে পুরস্কৃত করেছে পোস্টমাস্টার শুক্লা ধরকে। এই সাফল্য শুধুমাত্র আদ্রা মুখ্য ডাকঘরের একক কৃতিত্ব নয়, বরং বর্তমান সময়ে গ্রামীণ অর্থনীতিতে ভারতীয় ডাক বিভাগের নবজাগরণ ও পুনরুত্থানের এক শক্তিশালী দৃষ্টান্ত হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল।

advertisement

আরও পড়ুন : গলস্টোন, রক্তচাপ…আর কোন কোন রোগে আদা বিপজ্জনক? কারা এটা খেলেই শরীর ঝাঁঝরা? এখনই জেনে রাখুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

আর্থিক প্রতারণা ও বেসরকারি প্রতিষ্ঠানের উপর আস্থাহীনতার আবহে গ্রামীণ মানুষজন আবারও ফিরে আসছেন ডাকঘরের নির্ভরযোগ্য ও নিরাপদ পরিষেবার দিকে। সঞ্চয়, বীমা, আর্থিক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতীয় ডাকবিভাগ যে আজও সাধারণ মানুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, আদ্রা মুখ্য ডাকঘরের এই সাফল্য তারই স্পষ্ট প্রমাণ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Small Scale Savings: প্রত্যন্ত গ্রামে আজও কাজ করে চলেন ‘পোস্টমাস্টার’...ক্ষুদ্র সঞ্চয়ে অনন্য নজির গড়ল এই ডাকঘর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল