TRENDING:

Tajpur Digha Mandarmoni news: সমুদ্রে পর পর দুর্ঘটনা! অভিনেতা রাহুলের মৃত্যুর পর দুই চিকিৎসকের মৃ*ত্যু! কী ঘটেছিল বুধবার?

Last Updated:

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যু রেশ কাটতে না কাটতেই ফের সমুদ্র সৈকতে মৃত্যুর ঘটনা। বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র সৈকতে দু’জনের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা, জানা যায় দুজনেই চিকিৎসক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তাজপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যু রেশ কাটতে না কাটতেই ফের সমুদ্র সৈকতে মৃত্যুর ঘটনা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তাজপুর সমুদ্র সৈকত এলাকায়। বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র সৈকতে দু’জনের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় মান্দারমনি কোস্টাল থানায়। পর্যটন মরশুমে এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে পর্যটকদের মধ্যে।
তাজপুরে দুর্ঘটনা
তাজপুরে দুর্ঘটনা
advertisement

আরও পড়ুন: ‘বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে বিপুল ভোটে জিততে হবে’, শুভেন্দুর মনোনয়ন যাত্রায় বললেন অমিত শাহ

পুলিশ সূত্রে খবর, তাজপুরে বিশ্ববাংলা গেটের কাছে সমুদ্রে দুটি দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের সহায়তায় দেহ দু’টি উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাদের নিকটবর্তী বালিসাই বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দু’জনই চিকিৎসক। তাঁদের নাম ডঃ কুন্তল চক্রবর্তী ও ডঃ শৈলজা ভরদ্বাজ। দু’জনেরই বয়স প্রায় ৩৫ বছর। তাঁদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার সোদপুর এলাকায়। কী ভাবে তাঁদের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে করা হলেও অন্য কোনও কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: সমুদ্রে পর পর দুর্ঘটনা, এবার মৃ*ত্যু চিকিৎসক দম্পতির! কেন তলিয়ে গেলেন দু’জন? চাঞ্চল্যকর কারণ

সেরা ভিডিও

আরও দেখুন
ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি...! ৮৪-তেও টগবগে, মালদহের রতুয়ায় তৃণমূলের এই প্রার্থীকে চেনেন?
আরও দেখুন

উল্লেখ্য, গত কয়েকদিনে একের পর এক সমুদ্র দুর্ঘটনা প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সম্প্রতি তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর। ঘটনায় একাধিক প্রশ্ন নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। এর বুধবার মধ্যেই দিঘায় দুই পর্যটক ভরা জোয়ারে তলিয়ে যেতে বসেন। যদিও তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ১২ ঘণ্টার মধ্যেই তাজপুরে এই মর্মান্তিক ঘটনা। সমুদ্র সৈকতে একের পর এক দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Tajpur Digha Mandarmoni news: সমুদ্রে পর পর দুর্ঘটনা! অভিনেতা রাহুলের মৃত্যুর পর দুই চিকিৎসকের মৃ*ত্যু! কী ঘটেছিল বুধবার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল