TRENDING:

Suvendu Adhikari: 'নন্দীগ্রামের দায়িত্ব আপনারা নিন, ভবানীপুরে কীভাবে চরকি কাটাতে হয়, আমি দেখছি!' নন্দীগ্রাম থেকে বিস্ফোরক শুভেন্দু

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর নিশানায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু হুঁশিয়ারি দিলেন তৃণমূলকে। জানালেন, ভবানীপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেনই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, আরেকদিকে নন্দীগ্রাম বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারীর সভা। ফলে জমজমাট নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম থেকে দুপুরে অভিষেক বলেছিলেন, ‘এখানে আমরা ভূমিপুত্রকে প্রার্থী করেছি। আর বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ভূমিপুত্র নন।’ তারই পাল্টা নন্দীগ্রাম থেকে শুভেন্দু বলেন, ”নন্দীগ্রামের দায়িত্ব আপনারা নিন। আমি ভবানীপুরটা দেখে নেব। ভবানীপুরে কীভাবে চরকি কাটাতে হয়, সেটা দেখাব আমি।”
ফের মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ফের মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
advertisement

শুভেন্দুর কথায়, ”এবার বিজেপি সরকার হবে। খুব ভাল দিন আসছে। নন্দীগ্রামের সুদিন আসছে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার দায়িত্ব আমার। ১৭৭ আসন পাবে বিজেপি।” এদিন নন্দীগ্রামের জনপ্রতিনিধি হিসেবে এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তিনি, তারও ফিরিস্তি দেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ১৭৭ আসনে জিতছেই বিজেপি? রামনগরের সভায় সংখ্যা বলে দিলেন শুভেন্দু অধিকারী

advertisement

এ দিন রামনগরেও বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে একটি সভা করেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তিনি বলেন, বিজেপি এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ূবে৷ আমার কথা রেকর্ড করে রাখুন৷ ২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, ২০২৬-এ ১৭৭-এর নীচে নামবে না৷ তার উপরে কোথায় যাবে বলছি না৷ ৪ মে বিকেলে দেখা হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

রামনগরের সভা থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা৷ শুভেন্দু অধিকারী বলেন, আগের বার বলেছিলাম নন্দীগ্রামে এসেছেন হারিয়ে পাঠাবো৷ এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো৷ এসআইআর-এর বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় তৃণমূলের চিন্তা বেড়েছে বলেও এ দিন কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা৷ শুভেন্দু অধিকারী বলেন, ভোটার তালিকায় কত দূষিত জল ছিল! প্রথম পর্বে ব্রেকফাস্টে ৫৮ লক্ষ বাদ গিয়েছে, লাঞ্চে গিয়েছে ৬০ লক্ষ৷ এখনও ডিনার হয়নি৷ সন্ধেবেলা লিকার চা আর চিনা বাদাম হয়েছে৷ তাতে ৩২ লক্ষের মধ্যে ১৪ লক্ষ বাদ চলে গিয়েছে৷ আরও ২৮ লক্ষ বাকি৷ তাহলে এই মুহূর্তে ৭৯ লক্ষ বাদ চলে গিয়েছে৷ মনে আছে তো আগে আমি কী বলেছিলাম? যা নাম বাদ গিয়েছে তার ৯০ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস মেরে দিত৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: 'নন্দীগ্রামের দায়িত্ব আপনারা নিন, ভবানীপুরে কীভাবে চরকি কাটাতে হয়, আমি দেখছি!' নন্দীগ্রাম থেকে বিস্ফোরক শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল