TRENDING:

Accident: লরি টেনে নিয়ে গেল প্রায় ১৫ ফুট দূরে... লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি মহিলার, সব শেষ!

Last Updated:

ঘটনার পর এলাকায় যানজটের সৃষ্টি হয় দিঘা কাঁথি জাতিয় সড়ক। রামনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক লরিটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঙ্কজ দাশরথী, রামনগর: পূর্ব মেদিনীপুরের রামনগর থানার ফতেপুরে লরির ধাক্কায় প্রাণ হারালেন সুস্মিতা জানা (৩১) নামে এক গৃহবধূ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর জা পুতুল জানাও।
ভয়াবহ দুর্ঘটনা দিঘায়
ভয়াবহ দুর্ঘটনা দিঘায়
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে দুই জা মিলে সাইকেলে করে চাষের কাজে যাচ্ছিলেন। সেই সময় দিঘাগামী একটি দ্রুতগতির লরি তাঁদের মুখোমুখি ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুস্মিতা দেবীর মৃত্যু হয়। ঘাতক লরিটি তাঁকে প্রায় ১৫ ফুট টেনে নিয়ে যায়। আহত পুতুল জানা বর্তমানে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। ​মৃত সুস্মিতা দেবীর স্বামী দিনমজুর এবং তাঁর দুটি নাবালক সন্তান রয়েছে। অত্যন্ত দরিদ্র এই পরিবারটি এখন দিশেহারা।

advertisement

গতকালই দিঘায় স্করপিওর ধাক্কায় মৃত্যু হয় ২ বোনের। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি। কাজ সেরে বাড়ি ফেরার পথে ঘাতক স্করপিওর ধাক্কায় প্রাণ হারালেন দুই বোন। শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার বাঁশবনি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন প্রতিমা জানা (৩২) এবং তাঁর দিদি প্রণতি আচার্য (৩৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,দিঘায় দুই বোনের একটি চায়ের দোকান রয়েছে। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ দোকান বন্ধ করে স্কুটিতে চড়ে তাঁরা রামনগর থানার বসন্তপুর গ্রামে নিজেদের বাড়িতে ফিরছিলেন। দিঘার বাঁশবনীর কাছে একটি দ্রুতগামী স্করপিও তাঁদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ছোট বোন প্রতিমা জানা ঘটনাস্থলেই প্রাণ হারান। দিদি প্রণতি আচার্য গুরুতর আহত হন।

advertisement

আরও পড়ুন: এরা নির্বাচন কমিশনকে আক্রমণ করে, বালাকোটের প্রমাণ চায়! ব্রিগেড থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

তাঁকে উদ্ধার করে প্রথমে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক স্থানান্তরের পথে তাঁর মৃত্যু হয়।প্রতিমা জানার ছেলে শক্তিপদ জানা জানান, তাঁর বাবা আগেই মারা গেছেন। মাসি প্রণতি আচার্য স্বামী-পরিত্যক্তা হওয়ায় তাঁদের বাড়িতেই থাকতেন। দুই বোন মিলেই দিঘায় চায়ের দোকান চালিয়ে সংসার টানতেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Accident: লরি টেনে নিয়ে গেল প্রায় ১৫ ফুট দূরে... লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি মহিলার, সব শেষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল