TRENDING:

Weekend Trip: বাংলার বুকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস! সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন কুলিক পাখিরালয়, রঙবেরঙের পাখি দেখে ভরে যাবে মন

Last Updated:

Weekend Trip: সপ্তাহান্তের ছুটিতে কাছেপিঠে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? ঘুরে আসতে পারেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়। নানা প্রজাতির পাখি দেখার সেরা ঠিকানা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ সপ্তাহান্তের ছুটিতে টুক করে ঘুরতে বেরিয়ে পড়তে ভালবাসেন অনেকে। তবে সেক্ষেত্রে দূরে কোথাও নয়, কাছেপিঠের গন্তব্যই হয় ভরসা। আজ এমনই একটি ট্যুরিস্ট স্পটের হদিশ তুলে ধরা হল। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস এটি।
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস কুলিক পাখিরালয়
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস কুলিক পাখিরালয়
advertisement

উত্তরবঙ্গের ছবির মতো সাজানো এক জেলা হল উত্তর দিনাজপুর। এখানে রয়েছে একাধিক চোখ ধাঁধানো ট্যুরিস্ট স্পট। এমনই একটি জায়গা হল রায়গঞ্জ বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র। পর্যটকদের কাছে অবশ্য কুলিক পাখিরালয় নামেই অধিক পরিচিত।

আরও পড়ুনঃ রায়গঞ্জবাসীর ভোগান্তি অতীত! ভোটের আগেই বাড়ি বাড়ি পৌঁছল পানীয় জল, খুশি আমজনতা

advertisement

বিশেষজ্ঞদের মতে, কুলিক নদীর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়ানো এই পক্ষীনিবাসে একশোর বেশি ধরনের পাখি রয়েছে। এখানে শ্যামা, দোয়েল, বুলবুলি থেকে শুরু করে বৌ কথা কও, ইষ্টিকুটুম সহ নানা প্রজাতির পাখি দেখা যায়। বিশেষত অক্টোবর-নভেম্বর মাসে চোখে পড়ে রঙবেরঙের হাজার হাজার পাখির ভিড়।

জানা যায়, প্রতি বছর জুন মাসের শেষের দিকে উত্তর-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে কুলিক পাখিরালয়ে নানা ধরনের পাখি আসে। মূলত ইগ্রেট, ওপেন বিল স্টর্ক, নাইট হেরনের মতো পাখিরা এখানে হাজির হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাইটেক পরিষেবা এবার চমকে দেবে, সরকারি হাসপাতালে মিলবে ই-প্রেসক্রিপশন আর স্মার্ট সার্ভিস
আরও দেখুন

প্রকৃতির কোলে রঙবেরঙের পাখিদের সমাহার দেখতে প্রায় সারা বছরই কুলিক পাখিরালয়ে পর্যটকদের ভিড় লেগে থাকে। তাই সপ্তাহান্তের ছুটিটা যদি পাখি দেখে কাটাতে চান, তাহলে এই পক্ষীনিবাসে চলে যেতেই পারেন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Weekend Trip: বাংলার বুকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস! সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন কুলিক পাখিরালয়, রঙবেরঙের পাখি দেখে ভরে যাবে মন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল