TRENDING:

North Bengal News: পুলিশের তৎপরতায় বানচাল মহিষ পাচার, খড়িবাড়িতে বাজেয়াপ্ত ১০ মহিষ,গ্রেফতার ২

Last Updated:

খড়িবাড়িতে পুলিশের অভিযানে ভেস্তে গেল মহিষ পাচারের ছক। ১০টি মহিষ উদ্ধার করে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: পুলিশের সর্তকতায় বানচাল মহিষ পাচার! বাজেয়াপ্ত ২টি পিক‌আপ ভ্যান-সহ ১০টি মহিষ! গ্রেফতার ২। রাতের অন্ধকারে পিক‌আপ ভ্যানে মহিষ! অসম পাচারের আগেই মহিষ পাচারের ছক ভেস্তে দিল খড়িবাড়ি থানার পুলিশ। খড়িবাড়ির থানঝোড়া চা-বাগান এলাকায় রাজ্য সড়কে বাজেয়াপ্ত ১০টি মহিষ-সহ দুটি পিকআপ ভ্যান। গ্রেফতার মহম্মদ আফজাল ও নজরুল আনসারী নামে দুই চোরাকারবারি। ধৃতরা নকশালবাড়ি এলাকার বাসিন্দা।
খড়িবাড়িতে মহিষ-পাচারের ছক বানচাল করল পুলিশ
খড়িবাড়িতে মহিষ-পাচারের ছক বানচাল করল পুলিশ
advertisement

জানা গিয়েছে, শুক্রবার সাতসকালে বিশেষ অভিযান চালিয়ে মহিষ বোঝাই গাড়ি দুটি আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহিষগুলি বিহার থেকে আনা হয়েছিল এবং অসমের দিকে পাচারের পরিকল্পনা ছিল। চালকদের কাছে বৈধ নথিপত্র না পাওয়ায় মহিষগুলিকে খোঁয়াড়ে পাঠানো হয়েছে এবং পিক‌আপ ভ্যান বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

বিশেষ সূত্রে জানা গিয়েছে, মূলত উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং জেলার বিধাননগর, ঘোষপুকুর পেরিয়ে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, বীরপাড়া হয়ে বারোবিষা সীমান্ত দিয়ে অসমে ঢুকে পড়ে বেআইনি গরু ও মহিষ বোঝাই গাড়িগুলি। অসমের কয়েকটি জেলা পার হয়ে সোজা মেঘালয়ে চলে যায় গাড়িগুলি। উত্তরের ছয়টি জেলা পার হতে পারলে কেল্লাফতে পাচারকারীদের। কন্টেনার গাড়ি করে অসম এবং মেঘালয়ের উদ্দেশে রওনা করা হয় মহিষগুলোকে। একেবারে অস্বাস্থ্যকর এবং দমবন্ধ পরিবেশে গাড়িগুলিতে ওই মহিষ নিয়ে যাওয়া হয়। প্রতি গাড়িতে ২৪-২৬ টি মহিষ নিয়ে যাওয়া হয় যার অধিকাংশেরই বৈধ কাগজ নেই। গাড়িগুলিরও লাইভ স্টক পারমিট নেই বলেই জানা গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Bengal News: পুলিশের তৎপরতায় বানচাল মহিষ পাচার, খড়িবাড়িতে বাজেয়াপ্ত ১০ মহিষ,গ্রেফতার ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল