TRENDING:

TMC Joining: ছিলেন তৃণমূলেরই বিধায়ক, বদলেছিলেন দল! দীর্ঘ সময় বাদে ফের তৃণমূলে যোগ দিলেন বিখ্যাত ফুটবলার! শাসক দলে এলেন দাপুটে কংগ্রেস নেতাও

Last Updated:

TMC Joining: জল্পনা সত্যি করে ফের তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তাঁর সঙ্গে শাসক দলে যোগ দিলেন বসিরহাটের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ সারথী বোস ও কংগ্রেস নেতা কাদের সরদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপম সাহা, বসিরহাট: প্রতীক্ষার অবসান, আবার তৃণমূলে যোগ দিলেন কিংবদন্তি ফুটবলার ও প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। বসিরহাট তৃণমূলের জেলা পার্টি অফিসে এই যোগদান কর্মসূচি হয় রবিবার। দীপেন্দু বিশ্বাসের সঙ্গেই তৃণমূলে যোগ দিলেন বসিরহাটের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ সারথী বোস ও কংগ্রেস নেতা কাদের সরদার।
কোন প্রাক্তন ফুটবলার যোগ দিলেন তৃণমূলে?
কোন প্রাক্তন ফুটবলার যোগ দিলেন তৃণমূলে?
advertisement

প্রসঙ্গত, ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে বিজেপির শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন দীপেন্দু বিশ্বাস। সেই সময় শমীক ভট্টাচার্যের কাছে হেরে যান দীপেন্দু। পরবর্তী কালে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আবারও শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূলের হয়ে ভোটে লড়াই করেন দীপেন্দু বিশ্বাস এবং তিনি জয়ী হয়। ২০১৬ সালে থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার।

advertisement

আরও পড়ুন: ক্লাসের মধ্যেই শিক্ষককে ঠাসিয়ে চড় স্কুলছাত্রীর! বালুরঘাটে স্কুলে যা ঘটল, আসল কারণ বেরিয়ে আসতেই হতবাক সকলে

কিন্তু ২০২১ সালে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন দীপেন্দু বিশ্বাস। তারপর ২০২২ সালে বিজেপি থেকে পদত্যাগ করেন তিনি। চার বছর পর রবিবার ফের তৃণমূলে যোগ দিলেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

দীপেন্দু বিশ্বাসের সঙ্গেই এদিন তৃণমূলে যোগ দিলেন বসিরহাটের দাপুটে কংগ্রেস নেতা কাদের সরদার ও একসময় তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া পার্থ সারথী বোস।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
TMC Joining: ছিলেন তৃণমূলেরই বিধায়ক, বদলেছিলেন দল! দীর্ঘ সময় বাদে ফের তৃণমূলে যোগ দিলেন বিখ্যাত ফুটবলার! শাসক দলে এলেন দাপুটে কংগ্রেস নেতাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল