TRENDING:

জনপ্রিয় ডেলিভারি সংস্থায় রাতারাতি কর্মী ছাঁটাই! বেতন পরিকাঠামোয় ব্যাপক বদল, শ্যামনগরে সংস্থার সামনে চাকরিহারাদের বিক্ষোভ, নীরব কর্তৃপক্ষ

Last Updated:

North 24 Parganas News: শ্যামনগরে একটি অনলাইন ডেলিভারি সংস্থায় ৪২ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সংস্থার বেতন পরিকাঠামোয় আনা হয়েছে বিস্তর বদল। গত তিন দিন ধরে সংস্থার সামনে বিক্ষোভে সামিল ডেলিভারি কর্মীরা। নীরব কর্তৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: শ্যামনগরে অনলাইন ডেলিভারি সংস্থায় ৪২ কর্মী ছাঁটাই ঘিরে টানা বিক্ষোভ, নীরব কর্তৃপক্ষ। উত্তর ২৪ পরগনার শ্যামনগরের রাহুতা এলাকায় একটি বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার ৪২ জন কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। গত তিন দিন ধরে সংস্থার সামনে বিক্ষোভে সামিল হয়েছেন ডেলিভারি কর্মীরা। তাদের দাবি, হঠাৎ করে পারিশ্রমিক কাঠামো বদলে দেওয়াতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংস্থার সামনে ডেলিভারি কর্মীদের বিক্ষোভ
সংস্থার সামনে ডেলিভারি কর্মীদের বিক্ষোভ
advertisement

কর্মীদের বক্তব্য, সংস্থা চালু হওয়ার প্রথম দিন থেকেই তারা নিয়মিত কাজ করে আসছেন। এতদিন ইনসেনটিভ-সহ প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়শো টাকা পর্যন্ত আয় হতো। কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষ অর্ডারভিত্তিক কমিশন চালু করে। এর ফলে প্রতিদিনের আয় কমে দাঁড়ায় মাত্র দু’শো থেকে আড়াইশো টাকায়। তেলখরচ ও অন্যান্য ব্যয় মেটানোর পর হাতে প্রায় কিছুই থাকছে না বলে অভিযোগ তাদের। এই নতুন পারিশ্রমিক ব্যবস্থার প্রতিবাদে ডেলিভারি কর্মীরা কাজ বন্ধ করে দেন।

advertisement

আরও পড়ুনঃ ফরাক্কার বল্লারপুরে মাঝিদের কর্মবিরতি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ নৌ চলাচল, যাত্রীদের চরম ভোগান্তি

তাদের দাবি, পুরনো ইনসেনটিভ-ভিত্তিক কাঠামো পুনর্বহাল করতে হবে এবং যাদের বসিয়ে দেওয়া হয়েছে, তাদের কাজে পুনর্বহাল করতে হবে। অভিযোগ উঠেছে, কর্মীরা আন্দোলনে নামার পর সংস্থা বাইরে থেকে নতুন লোক এনে ডেলিভারির কাজ চালানোর চেষ্টা করছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে দাবি আন্দোলনকারীদের।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

তবে গোটা ঘটনার বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেই রয়েছে। সমস্যার দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ কর্মীরা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
জনপ্রিয় ডেলিভারি সংস্থায় রাতারাতি কর্মী ছাঁটাই! বেতন পরিকাঠামোয় ব্যাপক বদল, শ্যামনগরে সংস্থার সামনে চাকরিহারাদের বিক্ষোভ, নীরব কর্তৃপক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল