TRENDING:

North 24 Parganas News: হাসনাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল কারখানার দোতলার গোডাউন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

Last Updated:

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনার হাসনাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ড। হঠাৎ একটি কারখানার দোতলার গোডাউনে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ হাসনাবাদে কারখানার দোতলার গোডাউনে ভয়াবহ আগুন। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার নোওয়াপাড়া এলাকায় একটি কারখানার দোতলার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ গোডাউনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
দোতলার গোডাউনে আগুন জ্বলছে
দোতলার গোডাউনে আগুন জ্বলছে
advertisement

স্থানীয় বাসিন্দারা গোডাউনের জানালা দিয়ে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে বিষয়টি বুঝতে পারেন এবং দ্রুত হাসনাবাদ থানায় ও দমকল বিভাগে খবর দেন। ঘটনার সময় গোডাউনের ভিতর কোনও মানুষ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

আরও পড়ুনঃ বড় বড় শহরকে টপকে ফের প্রথম বালুরঘাট! জেলা হাসপাতালের মুকুটে নয়া পালক, আবারও ঝুলিতে শ্রেষ্ঠত্বের শিরোপা

advertisement

দমকল আসার আগে পর্যন্ত এলাকার মানুষ একজোট হয়ে বালতি ও পাইপের সাহায্যে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনের তীব্রতা বেশি থাকায় গোডাউনের ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী দ্রুত পুড়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দমকল ঘটনাস্থলে না পৌঁছনোয় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় কারখানার আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে আশেপাশের কিছু এলাকা সাময়িকভাবে ফাঁকা করা হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: হাসনাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল কারখানার দোতলার গোডাউন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল