সোমবার সন্ধ্যায় এমন ঘটনাটি ঘটেছে বনগাঁ স্টেশনে। যেখানে জিআরপি টহল দেওয়ার সময় প্ল্যাটফর্মে দুই সন্দেহভাজন যুবককে দেখতে পায়। আর তারপরেই তাদের জিজ্ঞাসাবাদ ও আটকের পরিপ্রেক্ষিতে নয়টি মোবাইল ফোন উদ্ধার, মোবাইল ফোনগুলির কোনও কাগজপত্র দেখাতে না পারার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! পুড়ে ছাই কাঠ মিল-ইলেকট্রনিক্স গোডাউন, আহত ১
advertisement
জিআরপি সূত্রে জানা গিয়েছে, যে সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করা হয়েছে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা। একজন ২৭ বছর বয়সি শ্যাম কুমার রাম এবং আরেকজন ২১ বছর বয়সি কারণ কুমার রাম। তারা কী কারণে বনগাঁ স্টেশনে এইভাবে ন’টি মোবাইল নিয়ে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দেখছে জিআরপি।
আরও পড়ুন: ৭ ফুটের গাছ, এক গাছেই এক কেজি ফলন! সরষে চাষে বৈপ্লবিক পরিবর্তন, এই জাতেই লুকিয়ে লাভের আসল চাবিকাঠি
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক প্রশ্নই উঠতে শুরু করেছে, প্রশ্ন উঠছে তাহলে কী ওই যুবকরা রেলের যাত্রীদের থেকে মোবাইল ফোন হাতিয়ে নিয়ে এক জায়গায় জড়ো হয়েছিল? নাকি তাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেই জানা গিয়েছে।
