TRENDING:

Nadia News: বদলি হয়ে এসেই 'দাবাং' নতুন ওসি, জুয়াড়িদের ঠান্ডা করতে ২৪ ঘণ্টার মধ্যেই বড় অ্যাকশন! রাতে তছনছ অবৈধ আসর

Last Updated:

Nadia News: দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টা পার না হতেই এলাকায় শান্ত পরিবেশ বজায় রাখতে কড়া পদক্ষেপ নতুন অফিসার-ইন-চার্জের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তাহেরপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: রানাঘাট পুলিশ জেলার নদিয়া তাহেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের ২৪ ঘণ্টা পার না হতেই এলাকায় শান্ত পরিবেশ বজায় রাখতে কড়া পদক্ষেপ নিলেন জয় দাস। দায়িত্ব নেওয়ার পরপরই অবৈধ জুয়া রুখতে সক্রিয় ভূমিকা নেয় তাহেরপুর থানার পুলিশ।
তাহেরপুর থানা
তাহেরপুর থানা
advertisement

সূত্রের খবর অনুযায়ী, এদিন গভীর রাতে আনুমানিক ১২:৩০ টা নাগাদ তাহেরপুর থানার অফিসার ও পুলিশ ফোর্স নদিয়া জেলার তাহেরপুর থানার অন্তর্গত শ্যামনগর পাড়া মার্কেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। সেখানে টাকার বিনিময়ে জুয়া চলছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: মাধ্যমিকের মাঝেই বড় বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, চরম বিপাকে পরীক্ষার্থীরা

advertisement

অভিযানে জুয়া খেলার সঙ্গে যুক্ত সাত জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নগদ ১০,৬১০ টাকা সহ জুয়া সংক্রান্ত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী নির্দিষ্ট মামলা রুজু করে আরও তদন্ত শুরু করা হবে বলে খবর। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর পক্ষ থেকে এই জুয়া বোর্ড নিয়ে অভিযোগ ছিল।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রথমবার দোল উৎসব দিঘা জগন্নাথ মন্দিরে,বিকেলে দেওয়া হবে ছাপ্পান্ন ভোগ,রাত পর্যন্ত কীর্তন
আরও দেখুন

সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এই অসামাজিক কার্যকলাপের সঙ্গে কারা যুক্ত এবং কারা এলাকার পরিবেশ নষ্ট করছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন তাহেরপুর থানার ওসি জয় দাস। পুলিশের এই তৎপরতায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: বদলি হয়ে এসেই 'দাবাং' নতুন ওসি, জুয়াড়িদের ঠান্ডা করতে ২৪ ঘণ্টার মধ্যেই বড় অ্যাকশন! রাতে তছনছ অবৈধ আসর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল