মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে রমনা শেখপাড়া এলাকায় অভিযান চালায় ডোমকল থানার আইসি তপাই বিশ্বাস ও তার টিম। ওই এলাকায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে তার চালচলন সন্দেহজনক মনে হয় পুলিশের। তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বোমা তৈরির মশলা। যার পরিমাণ ছিল প্রায় ৪ কেজি। এরপরে যুবককে গ্রেফতার করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সাইফুদ্দিন শেখ (৪৫)। তার বাড়ি ডোমকলের যুগিন্দা মালোপাড়া এলাকায়। জানা যায়, বোমা তৈরির মশলা বিক্রি উদ্দেশ্যে নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল যুবক। কিন্তু বিক্রির আগেই মশলা-সহ পুলিশের হাতে পাকড়াও। ধৃত যুবককে মঙ্গলবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 20, 2026 8:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: বিক্রির উদ্দেশে এদিক ওদিক ঘোরাফেরা! পুলিশ ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে এল বিস্ফোরক, ডোমকলে গ্রেফতার যুবক
