TRENDING:

Electrocution Death: ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে ঝলসে গেলেন অস্থায়ী বিদ্যুৎকর্মী, নিউ ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়কে শোরগোল

Last Updated:

Murshidabad Electrocution Death: মুর্শিদাবাদ জেলার নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অস্থায়ী বিদ্যুৎকর্মী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিক: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক অস্থায়ী বিদ্যুৎকর্মীর। ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্লকের নিউ ফরাক্কা সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তির নাম বাবলু সরকার (৪০)। তাঁর বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানা এলাকার বেগুনটোলা গ্রামে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অস্থায়ী বিদ্যুৎকর্মীর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অস্থায়ী বিদ্যুৎকর্মীর
advertisement

পুলিশ সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ জেলার নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অস্থায়ী বিদ্যুৎকর্মী বাবলু সরকার। তাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ কলা বোঝাই পিকআপ ভ্যানে লরির ধাক্কায় মৃত্যু চালকের! আহত আরও ৩, নদিয়ায় অবরুদ্ধ জাতীয় সড়ক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আত্মরক্ষার ছলে শুরু, আজ কাঁথির দুই বোনের ‘মারকুটে’ মেজাজে এল জোড়া স্বর্ণপদক
আরও দেখুন

কীভাবে ওই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অস্থায়ী বিদ্যুৎকর্মীর! তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Electrocution Death: ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে ঝলসে গেলেন অস্থায়ী বিদ্যুৎকর্মী, নিউ ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়কে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল