কিন্তু সূত্রের খবর, একসঙ্গে ৪জন জন্মানোয় ওজন কম, শ্বাসকষ্ট-সহ নানান শারীরিক সমস্যা তৈরি হয় সদ্যোজাতদের। সময় নষ্ট না করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এস এন সি ইউ বিভাগে রেফার করা হয়। সঠিক চিকিৎসা পরিষেবায় সম্পূর্ন সুস্থ হয়ে ওঠে ৪ জনেই।
advertisement
সোমবার সন্ধ্যায় ঠাকুমা, মামা, মাসি, বাবা-সহ পরিবারের লোকেরা চার খুদেকে বাড়ি নিয়ে যায়। ৪ সন্তানের নাম রাখা হয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। সরকারি হাসপাতালে নার্স ও চিকিৎসকদের থেকে এত ভাল চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ওই দম্পতি-সহ তাদের পরিবার।
প্রসঙ্গত, ডাক্তার অভিরূপ বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তার ভোলানাথ আইচের তত্ত্বাবধানে সিজার হয় রিম্পার। সেখানেই একসঙ্গে চারটি সন্তানের জন্ম দেন রিম্পা। তবে গর্ভকালীন অবস্থায় ইউএসজি করার সময় ডাক্তাররা তাঁর গর্ভে তিনটি সন্তানের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন। কিন্তু সিজার হওয়ার পর ডাক্তাররা দেখেন তিনটি নয়, চারটি সন্তান রয়েছে রিম্পার গর্ভে।
আরও পড়ুন: কিছুক্ষণেই শেষ হবে চন্দ্রগ্রহণ! গ্রহণ শেষের পর অবশ্যই করুন এই ৪ কাজ, খুলে যাবে কপাল
একই সঙ্গে চারটি বাচ্চার জন্ম দেওয়ার পর মা এবং বাচ্চাদের শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তাদেরকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মা এবং বাচ্চারা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসক ভোলানাথ আইচ সুস্থ করে পরিবারে হাতে তুলে দিলেন।
