এসআইআরের প্রেক্ষিতে বহু মানুষের মনে ভয় রয়েছে বলে জানান তৃণমূলনেত্রী। তাঁদের আশ্বাস দিয়ে বিজেপিকে নিশানা করে এইদিন তিনি বলেন, “আগামী দিন তুমি ভাবছ ভোট কেটে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। জেনে রেখো আমি থাকতে, তৃণমূল থাকতে, জোড়াফুল থাকতে কোনও দিন এটা হতে দেব না। আমি মানে ১০০ ভাগ মানুষ। তাই তোমরা আমার উপর বদলা নিচ্ছ। আমি তো জীবনে শুনিনি কর্পোরেশনও ওদের আন্ডারে হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই করছে।”
advertisement
সামশেরগঞ্জের সভা থেকেই তিনি বলেন, “২৯৪টি কেন্দ্রে আমি কিন্তু প্রার্থী। ভুলে যান কার কী নাম, কার কী ধর্ম। শুধু মনে রাখুন জোড়াফুল। জোড়াফুলকে ভোট দিলে আমি আপনাদের রক্ষা করতে পারব।”
এরপরেই ইভিএম মেশিনের সুরক্ষার ব্যবস্থা কেন্দ্রকে করতে হবে বলে জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “রাতের বেলা অন্ধকার করে শুধু সিআরপিএফ-কে দিয়ে পাহারা দিয়ে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভিতরে যাতে মেশিন বদলাতে না পারে, তার জন্য ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করতে হবে।”
