TRENDING:

Mamata Banerjee in Singur: মোদির সভার দশ দিনের মাথায় বুধবার আসছেন মমতা, বড় কোন ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? অপেক্ষায় সিঙ্গুর

Last Updated:

প্রায় চার বছর পর সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী বুধবার বড় কোনও ঘোষণা করতে পারেন, এমন সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার ঠিক দশ দিনের মাথায় আগামিকাল, বুধবার সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বুধবার সিঙ্গুরে আসবেন মুখ্যমন্ত্রী, তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড৷
বুধবার সিঙ্গুরে আসবেন মুখ্যমন্ত্রী, তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড৷
advertisement

মুখ্যমন্ত্রীর এই সভাকে প্রধানমন্ত্রীর সিঙ্গুর সফরের পাল্টা হিসেবেই দেখা হচ্ছে৷ তার উপর সামনে বিধানসভা ভোট৷ ফলে প্রায় চার বছর পর সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী বুধবার বড় কোনও ঘোষণা করতে পারেন, এমন সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

বুধবার সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে বারুইপাড়া-পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় রাজনৈতিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী৷ তার আগে ওই মঞ্চ থেকেই বেশ কিছু সরকারি প্রকল্পের ঘোষণা এবং উদ্বোধন করার কথা রয়েছে তাঁর৷

advertisement

নবান্ন সূত্রে খবর, বুধবার সিঙ্গুরে বাংলার বাড়ি প্রকল্পে আরও প্রায় ১৬ লক্ষ উপভোক্তার হাতে টাকা তুলে দেওয়ার পরিষেবার সূচনা করবেন মুখ্যমন্ত্রী৷

প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির এক লক্ষ কুড়ি হাজার টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এই ১৬ লক্ষ উপভোক্তাকে আগামীকাল প্রথম কিস্তি ৬০ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ির জন্য টাকা রাজ্য সরকার যে দেবে তা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পাল্টা সভা হিসেবে আগামিকাল সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বাড়ির টাকায় তুলে দেবেন বলেই নবান্ন সূত্রে খবর।

advertisement

গত ১৮ জানুয়ারি সিঙ্গুরের সভা থেকে তৃণমূল এবং রাজ্য সরকারকে দুর্নীতি, বিনিয়োগের অভাব, বেকারত্ব, নারী নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী৷ ক্ষমতায় এলে সিঙ্গুরের আলু সহ অন্যান্য ফসলের বিপণনে বিজেপি সরকার উদ্যোগী হবে বলেও আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ যদিও সরাসরি সিঙ্গুরে শিল্প বিনিয়োগ নিয়ে আসা নিয়ে তাঁর মুখে কোনও কথা শোনা যায়নি৷ প্রায় চার বছর পর সিঙ্গুরে এসে মুখ্যমন্ত্রী শিল্প নিয়েও বড় কোনও বার্তা দেন কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ আগামিকাল সিঙ্গুরের সভা সেরেই দিল্লি রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

সহ প্রতিবেদন- রানা কর্মকার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee in Singur: মোদির সভার দশ দিনের মাথায় বুধবার আসছেন মমতা, বড় কোন ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? অপেক্ষায় সিঙ্গুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল