TRENDING:

Malda News: পারিবারিক বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! মালদহে দাদার হাতে খু*ন ভাই, অভিযুক্ত পলাতক

Last Updated:

Malda News: মালদহে নৃশংস ঘটনা! বাঁশ ও লোহার রড দিয়ে মাথায় মেরে এক যুবককে খুনের অভিযোগ। তাঁরই দাদার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত পলাতক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, গোপাল সূত্রধরঃ পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন হল ভাই। বাঁশ ও লোহার রড দিয়ে ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই ভাইয়ের মৃত্যু হয়। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারাহী এলাকায় ঘটনাটি ঘটেছে।
মালদহে দাদার হাতে ভাই খুন | প্রতীকী ছবি
মালদহে দাদার হাতে ভাই খুন | প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, মৃতের নাম নুরুল ইসলাম (৩৬)। বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার নানারাহী এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, কাপড় মেলা নিয়ে দুই জা-এর মধ্যে বিবাদ। সেই ঝামেলা থামাতে গিয়ে দাদা হেফজুর রহমানের হাতে খুন হয় ভাই। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ছুটে আসে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত পলাতক।

advertisement

আরও পড়ুনঃ কয়েক ঘণ্টার জন্য বাড়ি ফাঁকা রাখাই কাল হল! তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না নিয়ে পালাল চোরের দল, কোদালিয়ায় দুঃসাহসিক চুরি

এই ঘটনার পর কাঁদতে কাঁদতে মৃতের স্ত্রী বলেন, “আমার স্বামীকে ওঁর ভাই খুন করেছে। কাপড় মেলা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল। ওঁরা আমার স্বামীকে শেষ করে দিয়েছে। আমাদের ৩টে ছোট ছোট বাচ্চা আছে। এবার কী নিয়ে আমি বেঁচে থাকব?”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

অন্যদিকে মৃতের শ্যালক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে ঝামেলা ছিল। তিনি বলেন, “যখন তখন আমার দিদি-জামাইবাবুকে মারধর করত। আর আজ বাঁশ দিয়ে মাথায় মেরে ওঁকে শেষ করে দেওয়া হল। আমরা থানায় অভিযোগ করব। দোষীর কঠোর শাস্তি চাই।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: পারিবারিক বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড! মালদহে দাদার হাতে খু*ন ভাই, অভিযুক্ত পলাতক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল