আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে ঘটনাস্থলে ছুটে আসেন এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন।
advertisement
দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে বাইকের শোরুমে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে আগুন লাগার জেরে প্রচুর টাকার ক্ষতি হয়েছে মালিকের।
আরও পড়ুনঃ মশা মারার ধূপ থেকে সাংঘাতিক সর্বনাশ! দাউদাউ করে জ্বলে উঠল দোকান, কাঁকসায় অগ্নিদগ্ধ মহিলা
দমকল আধিকারিকরা জানান, অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং কীভাবে শোরুমে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহত কিংবা আহতের খবর নেই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
Jan 27, 2026 2:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: ঝাড়গ্রামে নামী বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন, প্রচুর টাকার ক্ষতি
