TRENDING:

Bangla News: বাবার স্বপ্নই শক্তি, বাবার দেহ বাড়িতে রেখেই মাধ্যমিক পরীক্ষা দিতে গেল ছেলে!

Last Updated:

Bangla News: বাবার স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। তাই বাবার শেষ ইচ্ছাকে গুরুত্ব দিয়েই বাবার দেহ রেখে পরীক্ষা সেন্টারে সময়মতো হাজির এক মাধ্যমিক পরীক্ষার্থী। কান্দির তালুঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী জিৎ বাগদী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কান্দিঃ বাবার স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। তাই বাবার শেষ ইচ্ছাকে গুরুত্ব দিয়েই বাবার দেহ রেখে পরীক্ষা সেন্টারে সময়মতো হাজির এক মাধ্যমিক পরীক্ষার্থী। কান্দির তালুঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী জিৎ বাগদী। পরীক্ষার সেন্টার পড়েছে খোরজুনা উচ্চ বিদ্যালয়ে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের গুরুতর অভিযোগ

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন জিৎ বাগদীর বাবা সন্তোষ বাগদী। চিকিৎসাও চলছিল। বুধবার ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগেই মারা যায় জিতের বাবা। বাবাকে হারিয়ে চরমভাবে ভেঙে পড়ে জিৎ। কিন্তু বন্ধুদের সহযোগিতায় সময় মত পরীক্ষা সেন্টারে পৌঁছায়। শিক্ষকরাও জিতের মনোবল শক্ত করতে সমস্তরকম সহযোগিতা করেন। পরীক্ষা সেন্টার থেকে বেড়িয়ে ম্লান মুখে পরীক্ষা ভালই হয়েছে বলে জানিয়েছে ওই পরীক্ষার্থী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একেবারে অন্যরকম দেখতে, এক গাছেই পাতার নানান রূপ! বাঁকুড়ার মানুষ আদর করে ডাকেন ‘মাথা পাগলা’ গাছ! দেখেছেন আপনি?
আরও দেখুন

অন‍্যদিকে, মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে মাত্র দু’টি পরীক্ষা দেওয়ার পরেই আর পরীক্ষার খাতায় কলম চালানো হলো না কেতাবুল শেখের। মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারাল এই মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে গত ৫ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর এলাকায়। অবশেষে চিকিৎসা চলার পর মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: বাবার স্বপ্নই শক্তি, বাবার দেহ বাড়িতে রেখেই মাধ্যমিক পরীক্ষা দিতে গেল ছেলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল