TRENDING:

Madhyamik Exam 2026: একদিকে মাধ্যমিক চলছে, সেখানেই ডিজে বাজিয়ে ক্রিকেট টুর্নামেন্ট? বোলপুরে দানা বাঁধল বিতর্ক, শাসকদলের বিরুদ্ধে অভিযোগ

Last Updated:

Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বোলপুরে ডিজে বাজিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। অভিযুক্ত শাসকদল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বোলপুরে ডিজে বাজিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের উদ্যোগে আয়োজিত ‘নেতাজি কাপ’ ক্রিকেট টুর্নামেন্টে উচ্চস্বরে ডিজে ও সঙ্গীতানুষ্ঠান চলছে, যা পরীক্ষার্থীদের অসুবিধায় ফেলতে পারে।
ক্রিকেট ম্যাচ (ফাইল ছবি)
ক্রিকেট ম্যাচ (ফাইল ছবি)
advertisement

২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় প্রকাশ্যে মাইক, ডিজে বা উচ্চস্বরে কোনও অনুষ্ঠান, সভা-সমাবেশের উপর প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকে। বিরোধী দল বিজেপি ও সিপিআইএমের অভিযোগ, সেই নিষেধাজ্ঞাকে কার্যত উপেক্ষা করেই টুর্নামেন্টের নামে উচ্চস্বরে ডিজে বাজানো হচ্ছে। তাঁদের দাবি, শাসকদলের আয়োজন হাওয়ায় প্রশাসন নীরব ভূমিকা নিয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘বাংলায় বিজেপির চতুর্থ হার দূরে নয়!’ সংসদে ঝোড়ো ইনিংস অভিষেকের! মধ্যবিত্তের কর-বোঝা নিয়ে মোদিকে তোপ

মাঠের চারপাশে বড় স্ক্রিন ও ডিজে বক্স বসানো হয়েছে। সন্ধ্যায় সঙ্গীতশিল্পী কেশব দে-র একটি সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়, যেখানে শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: মোবাইল নিয়ে হলে ঢুকেছিল, একাধিক পড়ুয়ার মাধ্যমিক পরীক্ষা বাতিল! জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

যদিও আয়োজকদের দাবি, পরীক্ষার কথা মাথায় রেখেই শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করা হয়েছে। আয়োজক কমিটির সদস্য কামরুল আলি বলেন, ”মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখে সাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে। মাঠের বাইরে কোনও বক্স লাগানো হয়নি।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: একদিকে মাধ্যমিক চলছে, সেখানেই ডিজে বাজিয়ে ক্রিকেট টুর্নামেন্ট? বোলপুরে দানা বাঁধল বিতর্ক, শাসকদলের বিরুদ্ধে অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল