TRENDING:

North 24 Parganas News: মধ্যমগ্রাম সোদপুরের বাসিন্দাদের কপালে ভোগান্তি! যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে চার মাস

Last Updated:

যশোর রোডের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের যোগাযোগের ক্ষেত্রে সোদপুর রোড একটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু কাজের স্বার্থে এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জেলা ট্রাফিক প্রশাসন সূত্রে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: চার মাসের জন্য বন্ধ রাখা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সোদপুর রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ। সোমবার থেকেই কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পিডব্লিউডির উদ্যোগে জল নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ ও সংস্কারের কাজ চলবে এই সময়কাল জুড়ে। ফলে এই রাস্তা ব্যবহারকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। যশোর রোডের সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের যোগাযোগের ক্ষেত্রে সোদপুর রোড একটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু কাজের স্বার্থে এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জেলা ট্রাফিক প্রশাসন সূত্রে। পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট সময়ে যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
রাস্তা বন্ধ করেই শুরু হয়েছে কাজ
রাস্তা বন্ধ করেই শুরু হয়েছে কাজ
advertisement

মধ্যমগ্রাম পুরসভার প্রধান নিমাই ঘোষ জানান, পুর এলাকার দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই কাজ শুরু হয়েছে। মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন এক প্রান্ত থেকে পৌরসভার দিকে আসা অপর প্রান্তের রাস্তার নীচ দিয়ে আধুনিক আরসিসি ক্রস কালভার্টের মাধ্যমে ড্রেনেজ সিস্টেম সংস্কার করা হবে। প্রথম দুই মাস সোদপুর থেকে মধ্যমগ্রাম অভিমুখী রাস্তা বন্ধ রেখে কাজ চলবে। পরবর্তী দুই মাস মধ্যমগ্রাম থেকে সোদপুর অভিমুখী রাস্তায় কাজ হবে। ফলে মোট চার মাস এই গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত বন্ধ থাকছে। রাস্তা বন্ধ হওয়ায় উত্তরবঙ্গগামী বাস ও দূরপাল্লার যানবাহনগুলিকে ডাকবাংলো হয়ে কলোনি মোড় দিয়ে পাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার অন্যতম প্রাচীন আটচালা মন্দির, জড়িয়ে রয়েছে কৃষ্ণচন্দ্র রায় ও তার পিতার স্মৃতি
আরও দেখুন

পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগের জন্য বিরাটি ও বারাসত দিক থেকে যানবাহন গুলিকে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। তবে রাস্তা বন্ধের প্রথম দিনেই মধ্যমগ্রামে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, প্রথম দিনে কিছু সমস্যা দেখা দিলেও পরবর্তী সময়ে যান নিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। এদিকে হঠাৎ রাস্তা বন্ধ হওয়ায় পথচলতি মানুষজন সমস্যার মুখে পড়লেও, দীর্ঘমেয়াদে জল জমার সমস্যা স্থায়ী সমাধানের আশায় এই সাময়িক ভোগান্তি মেনে নিতে প্রস্তুত মধ্যমগ্রামবাসীর একাংশ। এখন দেখার আগামী দিনে এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় যানজট নিয়ন্ত্রণে কতটা দক্ষতা দেখাতে পারে জেলা ট্রাফিক বিভাগ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মধ্যমগ্রাম সোদপুরের বাসিন্দাদের কপালে ভোগান্তি! যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে চার মাস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল