TRENDING:

Maa Canteen: ৫ টাকায় পেট ভরে ডিম-ভাত! দুর্গাপুরের হাসপাতালে চালু হল মা ক্যান্টিন, রোগী-পরিজনদের খাওয়াদাওয়া নিয়ে চিন্তার অবসান

Last Updated:

Maa Canteen: হাসপাতালে চিকিৎসা করাতে এসে অনেক সময় খাওয়াদাওয়া নিয়ে সমস্যায় পড়েন রোগীর পরিজনেরা। তবে এবার সেই সমস্যা দূর হতে চলেছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হয়ে গেল মা ক্যান্টিন পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তীঃ হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাঁদের পরিজনদের সুবিধার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হল মা ক্যান্টিন। শুক্রবার রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এই ক্যান্টিনের উদ্বোধন করা হয়।
মা ক্যান্টিন
মা ক্যান্টিন
advertisement

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন।

আরও পড়ুনঃ তবলা বাজিয়ে পড়াশোনা, বাবার চিকিৎসা, সংসারের দায়িত্ব! একা হাতে সামলাচ্ছেন সব, বাস্তবের দশভূজা কোলাঘাটের দেবর্ণা

advertisement

মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, এই মা ক্যান্টিন চালু হওয়ার ফলে হাসপাতালে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা খুবই উপকৃত হবেন। মাত্র ৫ টাকার বিনিময়ে এখানে পেট ভরে ডিম-ভাত খাওয়ার ব্যবস্থা থাকবে। তাঁর কথায়, অনেক সময় দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসা মানুষদের খাবারের সমস্যা হয়। এই ক্যান্টিন চালু হওয়ায় স্বল্প খরচে পুষ্টিকর খাবার পাওয়া যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
আরও দেখুন

অন্যদিকে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের পরিষেবাকে আরও মানবিক ও সহজলভ্য করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, প্রতিদিন বহু মানুষ এই পরিষেবার সুবিধা পাবে। সব মিলিয়ে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে মা ক্যান্টিন চালু হওয়ায় চিকিৎসা করাতে আসা বহু মানুষের সুবিধা হবে বলে আশা করছে বিভিন্ন মহল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Maa Canteen: ৫ টাকায় পেট ভরে ডিম-ভাত! দুর্গাপুরের হাসপাতালে চালু হল মা ক্যান্টিন, রোগী-পরিজনদের খাওয়াদাওয়া নিয়ে চিন্তার অবসান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল