TRENDING:

Bengal Assembly Elections 2026: ‘নো রোড, নো ভোট’ স্লোগানে কুমারগ্রামে বিক্ষোভ, বেহাল রাস্তায় ভোট বয়কটের হুঁশিয়ারি

Last Updated:

Bengal Assembly Elections 2026: বিধানসভা ভোটের আগে কুমারগ্রামের শামুকতলায় বেহাল রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ‘নো রোড, নো ভোট’ স্লোগানে মিছিল করেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুমারগ্রামঃ বিধানসভা ভোটের প্রাক্কালে কুমারগ্রাম বিধান সভার শামুকতলা ইন্দিরা কলোনিতে ভোট বয়কটের স্লোগান তুলে মিছিল করলেন এলাকার বাসিন্দারা। ‌ শামুকতলা ট্রাইবেল অফিস থেকে হেলিপ্যাড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল হয়ে রয়েছে। দীর্ঘদিন থেকে ওই রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ‌ প্রশাসনিক কর্তারা বারবার রাস্তা পরিদর্শন করলেও রাস্তা সংস্কার হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গ্রামবাসীরা জানিয়েছেন বাধ্য হয়ে নো রোড নো ভোট স্লোগান তুলে এলাকায় মিছিল করেছেন মহিলা পুরুষ যুবক-যুবতী সকলে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ ভোটার তালিকা সংশোধন ঘিরে মেদিনীপুরে রাজনৈতিক সংঘাত, এসআইআর নিয়ে তীব্র চাপানউতোর

এলাকার বাসিন্দারা জানিয়েছেন রাস্তা সংস্কার না হলে তারা ভোট বয়কটে যাবেন। ‌ স্থানীয় বাসিন্দা রমেশ দাস বলেন, ” আমরা এই রাস্তা নিয়ে দিদিকে বলোতে ফোন করেছিলাম। তার পরে প্রশাসনিক কর্তারা এসে এলাকা পরিদর্শন করে যায়। এর পরেও রাস্তা মেরামত হয় নি। রাস্তা মেরামত না হলে আমরা কাউকেই ভোট দেব না। ভোট বয়কট করবো।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

স্থানীয় আরেক বাসিন্দা বিপুল সুত্রধর বলেন, ” এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে হ্যালিপ্যাড পর্যন্ত যাওয়া যায়। আমরা রাস্তা মেরামত চাই ই চাই। রাস্তা না হলে কোন পক্ষকেই আমরা ভোট দেব না। ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। ” তবে কুমারগ্রামের বিজেপি তৃণমূল দুই দলের পক্ষ থেকেই ভোটের পর এই রাস্তা মেরামত করার প্রতিশ্রুতি দিয়েছে। স্থানীয় শামুকতলা গ্রাম পঞ্চায়েত সদস্য সুবল রুদ্র শর্মা বলেন, ” ভোটের পরেই এই রাস্তা সংস্কার করা হবে। ‌ ইতিমধ্যেই রাস্তা সংস্কারের অনুমোদন মিলেছে।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bengal Assembly Elections 2026: ‘নো রোড, নো ভোট’ স্লোগানে কুমারগ্রামে বিক্ষোভ, বেহাল রাস্তায় ভোট বয়কটের হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল