TRENDING:

হেডফোন কানে লাইন পারাপার করছিলেন মহিলা, আচমকা চলে এল ট্রেন... সব শেষ! খড়দহে মর্মান্তিক কাণ্ড

Last Updated:

তবে এবারে আর মহিলাকে বাঁচানো যায়নি। ঘটনার জেরে বিঘ্নিত ট্রেন চলাচল। বারবার সাবধানবাণী সত্ত্বেও কেন ঘটে চলেছে এমন, উঠছে প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে,খড়দহ: কানে হেডফোন দিয়ে লাইন পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা। ট্রেনে ধাক্কায় মৃত্যু মহিলার। ঘটনার জেরে বিঘ্নিত ট্রেন চলাচল। প্রবল চাঞ্চল্য এলাকায়।
হেডফোন কানে লাইন পারাপার করছিলেন মহিলা, আচমকা চলে এল ট্রেন
হেডফোন কানে লাইন পারাপার করছিলেন মহিলা, আচমকা চলে এল ট্রেন
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, খড়দহ স্টেশনে কানে হেডফোন দিয়ে লাইন পারাপার করছিলেন এক মহিলা। সেই সময় একটি লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় মহিলার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল স্টেশন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি পুলিশ আধিকারিকেরা। দুর্ঘটনার পর বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে।

সম্প্রতি কানে হেডফোন দিয়ে ট্রেন লাইন পার হতে গিয়ে চরম বিপত্তি ঘটে সম্প্রতি। মুহূর্তেই ট্রেনের তলায় ঢুকে যান যুবক। সেই ঘটনাতেও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে। স্টেশনে থাকা অন্যান্য যাত্রী ও ব্যবসায়ীরাও এই ঘটনা দেখে রীতিমতো চিৎকার করে ওঠেন। তবে ওই যুবককে বাঁচাতে তৎক্ষণাৎ ট্রেন চালক এমার্জেন্সি ব্রেক করছে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। এরপরই বেশ কয়েকজন স্থানীয় মানুষজন ট্রেনের তলা থেকেই ওই যুবককে উদ্ধার করে দ্রুত বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক কানে হেডফোন দিয়ে লাইন পার হচ্ছিলেন। সেই সময় ৯:৩৮ এর ডাউন বনগাঁ লোকাল স্টেশনে ঢোকার মুখে ঘটে এই বিপত্তি। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দানবীয় গাছের আতঙ্কে রাতের ঘুম উড়েছে, বাইরে যেতেও ভয়! রেলে অভিযোগ করেও হয়নি লাভ
আরও দেখুন

তবে এবারে আর মহিলাকে বাঁচানো যায়নি। ঘটনার জেরে বিঘ্নিত ট্রেন চলাচল। বারবার সাবধানবাণী সত্ত্বেও কেন ঘটে চলেছে এমন, উঠছে প্রশ্ন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
হেডফোন কানে লাইন পারাপার করছিলেন মহিলা, আচমকা চলে এল ট্রেন... সব শেষ! খড়দহে মর্মান্তিক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল