জলপাইগুড়ি জেলাজুড়ে প্রায় সব রাজনৈতিক দলই এখন ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করেছে। তৃণমূল থেকে শুরু করে বিজেপি কিংবা সিপিআইএম…প্রতিটি দলই নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে নিয়মিত তুলে ধরছে প্রচার কর্মসূচি, জনসংযোগ, প্রার্থীদের বার্তা ও রাজনৈতিক অবস্থান। তবে এই ডিজিটাল দৌড়ে আলাদা করে নজর কাড়ছে সিপিআইএম। জেলার বিভিন্ন প্রান্তে তাদের প্রচারের প্রতিটি খুঁটিনাটি দ্রুত আপলোড করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কোথায় সভা, কীভাবে প্রচার চলছে, সবকিছুই রিয়েল-টাইমে পৌঁছে যাচ্ছে ভোটারদের হাতে।
advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সোশ্যাল মিডিয়া এখন ‘রিয়েল টাইম প্রচারের মঞ্চ’। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছতে এর কার্যকারিতা সবচেয়ে বেশি। এই প্রসঙ্গে জেলা সভাপতি পীযূষ কান্তি মিত্র ইঙ্গিত দিয়েছেন, ডিজিটাল প্রচারে পিছিয়ে পড়লে রাজনৈতিকভাবে ক্ষতি অনিবার্য। সব মিলিয়ে, ২০২৬-এর নির্বাচন শুধু মাঠে নয়, সমানতালে লড়া হচ্ছে ভার্চুয়াল দুনিয়াতেও। মানুষের সঙ্গে সংযোগের এই নতুন পথ কতটা প্রভাব ফেলবে ব্যালট বাক্সে, এখন সেই উত্তরই খুঁজছে রাজনৈতিক মহল।