TRENDING:

SIR in West Bengal Final List: এত লোকের কাজ করলেন, SIR-এর চূড়ান্ত তালিকা থেকে বাদ খোদ AERO-র নাম, বিস্মিত গোটা ময়নাগুড়ি!

Last Updated:

SIR in West Bengal Final List: দীর্ঘ প্রায় দু'বছর ধরে ময়নাগুড়িতে ব্লক ডেভলপমেন্ট অফিসার পদে কর্তব্যরত। SIR-এর গোটা প্রক্রিয়ায় হাজার হাজার মানুষের ভোটার লিস্টের কাজ করেছেন। সেই এইআরও-র নিজেরই নাম উঠল না চূড়ান্ত তালিকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ময়নাগুড়ি: এসআইআর তালিকা থেকে বাদ পড়ল জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর নাম। ঘটনায় বিস্মিত প্রশাসনিক মহল। আলিপুরদুয়ারের বাসিন্দা প্রসেনজিৎ কুণ্ডু, আলিপুরদুয়ার বিধানসভার ভোটার।
এসআইআর প্রক্রিয়ায় এইআরও-র নাম বাদ
এসআইআর প্রক্রিয়ায় এইআরও-র নাম বাদ
advertisement

দীর্ঘ প্রায় দু’বছর ধরে ময়নাগুড়িতে ব্লক ডেভলপমেন্ট অফিসার পদে কর্তব্যরত। এসআইআর প্রক্রিয়ায় এইআরও-র দায়িত্বে রয়েছেন। তারপরেও নিজের নাম বাদ পড়ার ঘটনায় নিজেই বিস্মিত। যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। এখানে আলিপুরদুয়ার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রসেঞ্জিত কুণ্ডু।

আরও পড়ুন: ২৯৪ বিধানসভার ৯৯ আসনে নতুন ভোটার ‘শূন্য’, কেন? চূড়ান্ত ভোটার তালিকায় ‘রহস্য’!

advertisement

খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪।

advertisement

আরও পড়ুন: আত্মকেন্দ্রিক, অর্থাৎ যাঁরা শুধু নিজেকে নিয়ে ভাবেন! আলোচনায় এই ৪ কথা বলবেনই এঁরা, চিনে নিন

তবে শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে, তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রয়েছে। যা বিবেচনা করছেন বিচারকেরা। এর মধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে।

advertisement

গত বছর ২৭ অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কথা জানিয়েছিল কমিশন। তখন রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এনুমারেশন পর্ব শেষে গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হয়। ওই তালিকা থেকে বাদ পড়েন ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। তালিকায় নাম ওঠে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

শান্তনু কর

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
SIR in West Bengal Final List: এত লোকের কাজ করলেন, SIR-এর চূড়ান্ত তালিকা থেকে বাদ খোদ AERO-র নাম, বিস্মিত গোটা ময়নাগুড়ি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল