TRENDING:

Jalpaiguri News: লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট, ব্যস্ত বাজারে চোখের সামনে পুড়ে খাক পায়কারি দোকান! ছাই হল ব্যবসায়ীর সারাজীবনের সম্বল

Last Updated:

Jalpaiguri News: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে। মাত্র এক মাসের মধ্যে দু'বার অগ্নিকাণ্ড সামনে এল এখানে। একটি পায়কারি ওষুধের দোকান ভষ্মীভূত হয়েছে ঘটনার। নজরদারির দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে। অগ্নিকাণ্ডের জেরে একটি পায়কারি ওষুধের দোকান ভষ্মীভূত হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাত্র এক মাসের মধ্যে দু’বার অগ্নিকাণ্ড সামনে এল রেগুলেটেড মার্কেট এলাকায়।
ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে আগুন
ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে আগুন
advertisement

ফলে এই এলাকায় প্রশাসনের নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। জানা গিয়েছে, এদিন আনুমানিক ১০টার সময় এলাকার বাসিন্দারা একটি দোকান ঘর থেকে আগুনে শিখা বেরোতে দেখতে পান। খবর চাউর হতে প্রচুর মানুষ এখানে ভিড় জমান সেখানে।

আরও পড়ুন: খুদের প্রতিভা দেখে চোখ কপালে উঠবে, মেডেলের বন্যা বইয়ে দিচ্ছে ১০ বছরের মেয়ে! আকাশছোঁয়া সাফল্যে গর্বে ভাসছে আদ্রা

advertisement

খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশও। তড়িঘড়ি দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। যদিও আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই দোকানটি সমম্পূর্ণভাবে ভষ্মভূত হয়ে যায়।

আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে চরম বিপত্তি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পরিণতি! দুরন্ত গতির বলি বৃদ্ধা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
করিমপুরে উপচে পড়ল ভিড়...! কালী মন্দিরে পুজো দিয়েই কী করলেন অভিনেতা সোহম?
আরও দেখুন

স্থানীয়দের অভিযোগ, রাত হলেই নেশাখোরদের আড্ডা জমে ওঠে এই মার্কেটে। অন্ধকারে সুযোগে রেগুলেটেড মার্কেটে আড্ডা জমে ওঠে। তখনই কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। পাশাপাশি প্রশাসনের নজরদারি দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট, ব্যস্ত বাজারে চোখের সামনে পুড়ে খাক পায়কারি দোকান! ছাই হল ব্যবসায়ীর সারাজীবনের সম্বল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল