TRENDING:

Mortar Shell Explosion: তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার শেল ফেটে বিস্ফোরণ! নিহত ১৭ বছরের যুবক, উত্তরবঙ্গের সেনা ছাউনিতে চাঞ্চল্য

Last Updated:

Jalpaiguri Mortar Shell Explosion: রবিবার বাগরাকোট সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জ থেকে একটি মর্টার শেল উদ্ধার হয়। সেটি পোড়াতে গেলে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় বছর ১৭-র এক যুবকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালবাজার, জলপাইগুড়ি, রকি চৌধূরী: বাগরাকোট সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার শেল বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। রবিবার দুপুরের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যাচ্ছে, মৃত যুবকের নাম রওনাক চৌধুরী। বয়স মাত্র ১৭। নিহত যুবক বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সরুগাও বস্তির বাসিন্দা বলে সূত্রের খবর।
বাগরাকোট সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার শেল বিস্ফোরণ
বাগরাকোট সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার শেল বিস্ফোরণ
advertisement

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, রবিবার বেলা আনুমানিক ১২টা নাগাদ তিস্তার চরে ফায়ারিং রেঞ্জ থেকে একটি মর্টার শেল উদ্ধার হয়। অবিস্ফোরিত সেই মর্টার শেল পোড়াতে গেলে সেটি আচমকাই বিস্ফোরিত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার যুবক দেয়নি ওই যুবক। ঘটনাস্থলেই মারা যায় রওনাক।

সেরা ভিডিও

আরও দেখুন
চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়ুন...! কিশোরী বাবুর বেগুনের 'বিরিয়ানি' চেখে দেখুন!
আরও দেখুন

ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। কোথা থেকে, কীভাবে বাগরাকোট সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার শেলটি এল তা খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mortar Shell Explosion: তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার শেল ফেটে বিস্ফোরণ! নিহত ১৭ বছরের যুবক, উত্তরবঙ্গের সেনা ছাউনিতে চাঞ্চল্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল