TRENDING:

Earthquake News: ফের কেঁপে উঠল উত্তরবঙ্গ... দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়িতে মৃদু কম্পন, পাহাড়ে আতঙ্ক

Last Updated:

Earthquake News Today: সাত সকালে ভূমিকম্পে কাঁপল পাহাড়। রিখটার স্কেলে মাত্রা ৪.৬। উত্তরবঙ্গে কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে শহর কলকাতাতেও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: পাহাড়ে ছড়াল আতঙ্ক। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। উত্তরবঙ্গে কম্পন শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতাতেও। উৎপত্তিস্থল সিকিম। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৬! বহু পর্যটকই এখন পাহাড়ে আছেন। এই ঘটনায় তাঁরাও চিন্তিত।
রিখটার স্কেলে মাত্রা ৪.৬
রিখটার স্কেলে মাত্রা ৪.৬
advertisement

দিন কয়েক আগে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক বার ভূমিকম্পে কেঁপে ওঠে। দফায় দফায় সিকিমের বিভিন্ন অংশে ভূমিকম্প হয়েছে। সে সময় ১৩ বার ভূমিকম্প হয়। সে সময় ভূমিকম্পের উৎসস্থল রাবাংলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ফের ভূমিকম্প হয় পশ্চিমবঙ্গের উত্তরের ওই ছোট্ট রাজ্যে। রিখটার স্কেলে মাত্রা ৪.৬।

৬ ফেব্রুয়ারি গভীর রাতেও ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং৷ কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়৷ তবে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমে৷ ফলে গ্যাংটক, পেলিংয়ের মতো সিকিমের বিস্তীর্ণ অংশে কম্পনের তীব্রতা ছিল তুলনামূলক ভাবে বেশি৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের গ্যালশিং-এ ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫৷ যদিও খুব অল্প সময়ের জন্যই এই কম্পন অনুভব করা গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

এই ভূমিকম্প অনেকেই টের পাননি৷ তবে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে৷ ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের এর মাত্রা ছিল ৫.১। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদফতর সূত্রের খবর, মায়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এদিন রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Earthquake News: ফের কেঁপে উঠল উত্তরবঙ্গ... দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়িতে মৃদু কম্পন, পাহাড়ে আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল