TRENDING:

Dooars: খাঁচা পাতা ছিল আগেই... সেই খাঁচাতেই ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতা, ভয়ঙ্কর কাণ্ড ডুয়ার্সে চা-বাগানে

Last Updated:

চিতাবাঘটি ধরা পড়ায় আপাতত দেবপাড়া চা বাগানের শ্রমিকদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: ডুয়ার্সে ফের বনদফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের অন্তর্গত দেবপাড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই চা বাগানের ভিতরে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন শ্রমিকরা। ফলে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তাঁদের উদ্যোগে বনদফতরের সঙ্গে যোগাযোগ করা হয় এবং চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতা হয়।
ডুয়ার্সে এ কার হামলা!
ডুয়ার্সে এ কার হামলা!
advertisement

বিন্নাগুড়ির বন্যপ্রাণী উদ্ধারকারী দল ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে খাঁচার দিক থেকে চিতাবাঘের গর্জন শুনতে পান। পরে কাছে গিয়ে দেখেন, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন্যপ্রাণী উদ্ধারকারী দলের কর্মী এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা। পরে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর বনদপ্তর সিদ্ধান্ত নেবে চিতাবাঘটিকে কোথায় ছাড়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সোমবারের বিশৃঙ্খলার পর স্বস্তি, কাটোয়ায় সাত সকাল খুলল ট্রাইবুনাল কাউন্টার
আরও দেখুন

সম্প্রতি আরেকটি ঘটনা সামনে এসেছে। গভীর রাতে জনবসতিতে ঢুকে পড়ে রাস্তার অথবা বাড়ির পোষ্য কুকুরকে তুলে নিয়ে যাচ্ছে চিতাবাঘ৷ এমন অনেক ঘটনার ভিডিও এর আগে সমাজমাধ্যমে এসেছে৷ কুকুর যে চিতাবাঘের অন্যতম পছন্দের শিকার, তাও অনেকের জানা৷ কিন্তু এবার মহারাষ্ট্রের নাশিকে যে ঘটনা ঘটল, তাতে চমকে উঠেছেন অনেকেই৷ কারণ ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লোকালয়ে ঢুকে পড়া একটি চিতাবাঘকে মেরে টানতে টানতে প্রায় তিনশো মিটার নিয়ে যাচ্ছে একটি পথ কুকুর৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাশিকের নিপাড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সপ্তাহের শুরুর দিকেই ওই চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়ে৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Dooars: খাঁচা পাতা ছিল আগেই... সেই খাঁচাতেই ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতা, ভয়ঙ্কর কাণ্ড ডুয়ার্সে চা-বাগানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল