TRENDING:

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পর এ কী সিদ্ধান্ত স্বামীর! বিশ্বাস করা কঠিন...তবু এটাই ঘটল মুর্শিদাবাদে!

Last Updated:

ঘটনাটি বড়ঞা থানার পাঁচথুপী গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গ্রামের। জানা গিয়েছে, ভরতপুর থানার জজান গ্রামের বাসিন্দা রাজেন বিত্তারের সঙ্গে প্রায় ছয় বছর আগে বিয়ে হয় সীমা মাঝির। তাঁদের একটি সন্তান রয়েছে। এর মধ্যেই পাঁচথুপী গ্রামের বাসিন্দা শ্রীকান্ত হাজরার সঙ্গে সীমার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। শ্রীকান্ত হাজরারও প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তাঁরও একটি সন্তান রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রণব রকিবুল, মুর্শিদাবাদ:  স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে এক ব্যতিক্রমী ও চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের বড়ঞা এলাকা। প্রচলিত সামাজিক ধারণার বিপরীতে গিয়ে স্ত্রীর সম্পর্কের কথা জানার পর কোনও বিবাদ বা সংঘর্ষের পথে না হেঁটে নিজেই স্ত্রীর প্রেমিকের সঙ্গে তাঁর বিয়ের ব্যবস্থা করলেন স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্ত্রীর প্রেমিকের সঙ্গে বিয়ে আয়োজন করে চাঞ্চল্য ছড়াল ফুলিয়া গ্রামে!
স্ত্রীর প্রেমিকের সঙ্গে বিয়ে আয়োজন করে চাঞ্চল্য ছড়াল ফুলিয়া গ্রামে!
advertisement

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পর চরম সিদ্ধান্ত নিলেন স্বামী। নিজে উপস্থিত থেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ের ব্যবস্থা করলেন তিনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁচথুপী গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গ্রামে।

লক্ষ্যভেদ! বারবার হারের পর সাফল্য, ইউজিসি NET দর্শন বিভাগে সর্বভারতীয় স্তরে ‘প্রথম’ পূর্ব বর্ধমানের অনন্যা!

ভাজার আগে গরম তেলে দিন জাস্ট এক চিমটে ‘ম্যাজিক’! পাতে উঠবে ফুলকো, ঝরঝরে সুগন্ধী লুচি!

advertisement

জানা গিয়েছে, ভরতপুর থানার জজান গ্রামের বাসিন্দা রাজেন বিত্তারের সঙ্গে প্রায় ছয় বছর আগে বিয়ে হয় সীমা মাঝির। তাঁদের একটি সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের কয়েক বছরের মধ্যেই পাঁচথুপী গ্রামের বাসিন্দা শ্রীকান্ত হাজরার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সীমা। শ্রীকান্ত হাজরারও প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে এবং তাঁরও একটি সন্তান রয়েছে।

advertisement

স্ত্রীর এই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর কোনও অশান্তি বা সংঘর্ষের পথে না গিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন রাজেন বিত্তার। পরিবার ও গ্রামবাসীদের উপস্থিতিতে ফুলিয়া গ্রামের একটি মন্দিরে নিজে দাঁড়িয়ে থেকে সীমা মাঝি ও শ্রীকান্ত হাজরার বিয়ের সমস্ত আয়োজন করেন তিনি। স্বামীর এই ভূমিকায় হতবাক হয়ে যান উপস্থিত গ্রামবাসীরা।

অন্যদিকে, সীমা মাঝির দাবি, প্রথম স্বামীর কাছ থেকে নানা ভাবে অত্যাচারিত হওয়ার কারণেই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন শুরু করতে চান। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই ছোট্ট 'উপায়' দেখাবে জাদু...! জবা গাছে 'একচিমটি' দিলেই কামাল! ফুলে ফুলে চোখ ধাঁধাবে
আরও দেখুন

সীমা মাঝির দাবি, প্রথম স্বামীর কাছ থেকে নানা ভাবে অত্যাচারিত হওয়ার কারণেই তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন শুরু করতে চান। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পর এ কী সিদ্ধান্ত স্বামীর! বিশ্বাস করা কঠিন...তবু এটাই ঘটল মুর্শিদাবাদে!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল