TRENDING:

যোগব্যায়াম প্রশিক্ষণের নামে নির্মম অত্যাচার? গুরুতর জখম শিশুকন্যা, জগৎবল্লভপুরে বড় অভিযোগ!

Last Updated:

যোগব্যায়াম শেখাতে গিয়ে কার্তিক পাত্রের চাপে জগৎবল্লভপুরে সাড়ে তিন বছরের শিশুর পা ভেঙেছে, সেনা জওয়ান বাবার অভিযোগে পুলিশ তদন্তে নেমেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যোগব্যায়াম শিখতে গিয়ে গুরুতর জখম সাড়ে তিন বছরের এক শিশুকন্যা। অভিযোগ, প্রশিক্ষণের নামে নির্মম অত্যাচার চালানো হয়েছে তার উপর। ঘটনায় জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা, যিনি পেশায় সেনা জওয়ান এবং বর্তমানে শ্রীনগরে কর্মরত।
Representative Image: AI
Representative Image: AI
advertisement

পরিবারের অভিযোগ, প্রায় এক মাস আগে স্থানীয় এক যোগা শিক্ষকের কাছে শিশুটিকে ভর্তি করা হয়। অভিযুক্ত শিক্ষক কার্তিক পাত্র নিয়মিত প্রশিক্ষণের সময় শিশুটিকে জোর করে কঠিন ব্যায়াম করাতেন বলে দাবি পরিবারের। অভিযোগ, সম্প্রতি একটি সেশনের সময় অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে শিশুটির দুটি পা গুরুতরভাবে জখম হয়। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্টে পা ভাঙার কথা জানা গিয়েছে।

advertisement

‘কিছুই বদলাচ্ছে না, ভারত শুল্ক দেবে, আমরা দেব না!’ মার্কিন সুপ্রিম কোর্টের শুল্কে স্থগিতাদেশের পর ভারত-বাণিজ্য চুক্তি নিয়ে যা বললেন ট্রাম্প!

যে দেশে নেই নিজস্ব বিমানবন্দর! নেই নিজস্ব মুদ্রা! তবুও ভ্রমণের জন্য অসাধারণ সুন্দর… বলুন তো কোথায়?

শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের একাংশের দাবি, আঘাতের মাত্রা গুরুতর। যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন না হলে ভবিষ্যতে স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

advertisement

ঘটনার পর শিশুটির পরিবারের তরফে জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে তাঁর প্রশিক্ষণ সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে থানায় হাজির হতে বলা হয়েছে। তবে অভিযোগ দায়েরের পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ষার আগে ভয়ে থরথর করে কাঁপছে মানুষ, নদীবাঁধের কঙ্কালসার চেহারা দেখে ঘুম উড়েছে
আরও দেখুন

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিশুটির চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট ও প্রশিক্ষণ পদ্ধতি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
যোগব্যায়াম প্রশিক্ষণের নামে নির্মম অত্যাচার? গুরুতর জখম শিশুকন্যা, জগৎবল্লভপুরে বড় অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল