পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সাহাদ আলি ওরফে লোকাই। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি সেখ সাহাদ আলি ওরফে লকাইয়ের নেতৃত্বে বুধবার বোঁয়াইচণ্ডী মায়ের মন্দির সংলগ্ন একটি দোকানে হামলা চালায়। তাঁর অভিযোগ, ব্যবসায়ী দীপক অধিকারী ও তাঁর পুত্র আস্তিক অধিকারী যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়। পাশাপাশি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আস্তিক অধিকারীকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে।
advertisement
বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, বিজেপি যুব মোর্চার ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচিতে সহযোগিতা করায় দীপক অধিকারীর উপর এই হামলা চালানো হয়েছে। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। তবে শুনেছি থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুতরাং পুলিশ প্রশাসন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
