সঙ্গে টিকিট না থাকায় শুক্রবার ট্রেন টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়েন ওই কলেজ ছাত্রী। পরীক্ষার তাড়াহুড়োয় ট্রেন ধরতে গিয়ে টিকিট কাটা হয়নি বলে তিনি টিকিট পরীক্ষককে জানান। টিকিট পরীক্ষক সামান্য টাকা ফাইন করে তাঁকে ছেড়ে দেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
এরপর তিনি পরীক্ষা শুরুর আগেই কলেজে প্রবেশ করেন। পরীক্ষাও দেন। তারপর বাড়ি ফিরে তিনি গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরের ঘটনা। মৃত ছাত্রীর নাম জয়শ্রী সরকার। তিনি বর্ধমান ওমেন্স কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
advertisement
শুক্রবার বিকালে ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। মৃতের নাম জয়শ্রী সরকার। বয়স আনুমানিক ২০ বছর। বাবার নাম জয়দেব সরকার। বাড়ি রসুলপুর মাঠ পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়শ্রী বর্ধমান ওমেন্স কলেজের দ্বিতীয় বর্ষ ইতিহাস অনার্স এর ছাত্রী ছিলেন। শুক্রবার কলেজে পরীক্ষা ছিল। সকালে তিনি পরীক্ষা দেওয়ার জন্য রসুলপুর থেকে ট্রেনে চেপে বর্ধমান যান। ট্রেন থেকে নামতেই প্লাটফর্মে টিকিট পরীক্ষককে টিকিট তাঁকে আটক করে। ফাইন দিয়ে ছাড়া পান তিনি।
পরীক্ষার পর বাড়ি ফিরে যান ওই ছাত্রী। সেই সময় বাড়িতে কেউ ছিল না। মা রিঙ্কু সরকার বিএলও। তিনি এস আই আরের কাজে বিডিও অফিসে ছিলেন। বাবা বাইরের কাজ থেকে ফিরে এসে দেখে মেয়েকে নিজের ঘরে ওড়নাতে ফাঁস দিয়ে ঝুলতে দেখেন।
আরও পড়ুন: ‘এবার দেশ গড়ার পালা, বিপুল জয়ের পর দেশবাসীর উদ্দেশ্যে কী বললেন তারেক?
এরপর তিনি চিৎকার করে উঠলে আশপাশের বাসিন্দারা এসে উপস্থিত হন। মেমারি থানায় বিষয়টি জানানো হয়। মেমারি থানার পুলিশ এসে ওই ছাত্রীর সংজ্ঞাহীন দেহ উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
