TRENDING:

East Medinipur News: দিঘা ভ্রমণ এবার আরও সস্তা! কম খরচে থাকার ব্যবস্থা করল উত্তরপাড়া-কোতরং পুরসভা, পর্যটকদের জন্য খুশির খবর

Last Updated:

East Medinipur News: ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন পূর্ব মেদিনীপুরের দিঘা। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সেখানে পর্যটকদের ভিড় আরও বেড়েছে। এবার সৈকত শহরেই কম খরচে অত্যাধুনিক অতিথি নিবাসে থাকার সুযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথীঃ দিঘায় জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বর্তমানে পর্যটকদের ঢল নেমেছে।হোটেল থেকে লজ, কোনও জায়গাতেই কার্যত তিলধারণের জায়গা নেই। পর্যটকদের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুরের দিঘায় একটি অত্যাধুনিক অতিথি নিবাস গড়ে তুলল হুগলির উত্তরপাড়া-কোতরং পুরসভা। নবনির্মিত এই ভবনের নাম দেওয়া হয়েছে ‘সৈকত বিরাম’।
‘সৈকত বিরাম’ অতিথি নিবাস
‘সৈকত বিরাম’ অতিথি নিবাস
advertisement

আনুষ্ঠানিকভাবে এই অতিথি নিবাসের উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ তথা বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।জানা যায়, এই ভবন তৈরিতে প্রাথমিক পর্যায়ে প্রায় ৩ কোটি টাকা খরচ হয়েছে। তবে সামগ্রিক পরিকাঠামো ও আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ করতে আরও প্রায় ১১ কোটি টাকা ব্যয় করা হবে।

আরও পড়ুনঃ বর্ধমানের মহিলা পরিযায়ী শ্রমিকের ভিনরাজ্যে অস্বাভাবিক মৃত্যু! খু*নের অভিযোগ পরিবারের, ঘনাচ্ছে রহস্য

advertisement

উত্তরপাড়া-কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, আগামী মার্চ মাস থেকেই সাধারণ পর্যটকরা এই অতিথি নিবাসে থাকার জন্য বুকিং করতে পারবেন। মূল্য মাত্র এক হাজার টাকা। উত্তরপাড়া ও কোতরং এলাকার বাসিন্দারা তো বটেই, রাজ্যের অন্যান্য প্রান্তের পর্যটকেরাও এখানে সাশ্রয়ী মূল্যে উন্নত পরিষেবা পাবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

জগন্নাথ মন্দির ও সমুদ্রের টানে দিঘায় আসা পর্যটকদের জন্য এই ‘সৈকত বিরাম’ একটি বড় প্রাপ্তি হতে চলেছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। উত্তরপাড়া-কোতরং পুরসভার এই উদ্যোগে তাই স্বাভাবিকভাবেই খুশি ভ্রমণপিপাসু মানুষ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: দিঘা ভ্রমণ এবার আরও সস্তা! কম খরচে থাকার ব্যবস্থা করল উত্তরপাড়া-কোতরং পুরসভা, পর্যটকদের জন্য খুশির খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল