মঙ্গলবার দোলের দিন চা বাগানের শ্রমিকরা কাজ করার সময় কুয়ো থেকে আচমকাই বিকট শব্দ শুনতে পেয়ে কাছে যান। কুয়োতে উঁকি মেরে দেখতেই আত্মারাম খাঁচা। কুয়োর মধ্যে পড়ে গিয়েছে একটি লেপার্ড। বেরনোর জন্য আপ্রাণ চেষ্টা করছে সে। কিন্তু কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। কুয়োর ভিতরেই ছটফট করছে। গর্জন করছে বাঘ।
advertisement
এমন দৃশ্য দেখে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে চা শ্রমিক মহল্লায়। পরে চা বাগান কর্তৃপক্ষ ঘোষপুকুর বন দফতরে খবর দিলে বনকর্মীদের একটি দল ও এডিএফও ঘটনাস্থলে পৌঁছয়। কুয়োতে সিঁড়ি ও জাল দিয়ে ভিতর থেকে লেপার্ডটিকে উদ্ধার করার কাজ শুরু করেন।
বর্তমানে ঘটনাস্থলে টুকরিয়াঝাড়, বাগডোগরা, ঘোষপুকুর ও এফিল্যান্ট স্কোয়াড রয়েছে। গোটা এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে। চা বাগানে ওই কুয়োটি খোলা অবস্থায় থাকায় নজর এড়িয়ে ভিতরে পড়ে যায় লেপার্ড, এমনটাই অনুমান বনকর্মীদের। বন দফতর সূত্রে খবর, দীর্ঘসময় কুয়োতে থাকায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে লেপার্ডটির। এডিএফও জানান, লেপার্ডটিকে কুয়ো থেকে উদ্ধার করার সবরকম চেষ্টা করা হচ্ছে।
